চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মজিদের ডাবলের পর লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পায়ের পেশিতে টান নিয়ে মাঠ ছেড়েছিলেন মঙ্গলবার। আব্দুল মজিদ বুধবার বাইশ গজে ফেরেন অস্বস্তিটা নিয়েই! তবে ব্যাটে সেটার প্রভাব ছিল না। সেন্ট্রাল জোনের এ ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন দিনের শুরুর ভাগেই। পরের ভাগে ইস্ট জোনের লিটনের ব্যটে এসেছে দুর্দান্ত এক শতক।

রাজশাহীতে তাতে সেন্ট্রালের প্রথম ইনিংসে করা ৫৪৬ রানের জবাবে দারুণ গতিতেই এগোচ্ছে ইস্টরা। ৩ উইকেটে ২৬৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে।

মেহেদী মারুফ ১৩ ও অধিনায়ক মুমিনুল হক ৬ রানে ফিরে গেলে জুটি বাধেন লিটন এবং তাসামুল হক। বিচ্ছিন্ন হন ১৪৮ রান যোগ করে। তাসামুলের (৬৭) বিদায়ে ভাঙে জুটি।

লিটনকে আউট করা যায়নি। ১৩৯ রানে অপরাজিত আছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। প্রথম শ্রেণিতে নিজের ১২তম সেঞ্চুরি তুলে। ২৩ চার ও এক ছক্কায় ১২৫ বলে ওয়ানডে গতিতেই দিনের ইনিংসটি সাজিয়েছেন। আফিফ হোসেনকে (৩১*) নিয়ে গড়া অবিচ্ছিন্ন ৬৩ রানের জুটিটি এগিয়ে নিতে নামবেন তৃতীয় দিনে।

এর আগে নিজের আরেকটি ডাবল সেঞ্চুরি তুলে নেন মজিদ। আহত অবসরের সময় ১৫৯ রানে ছিলেন। এদিন ফিরেছেন ২৪৬ বলে ২০৫ রানে। ২২ চারের পাশাপাশি ৮ ছক্কায় ইনিংস সাজানো। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি এ ডানহাতি ব্যাটসম্যানের। সবমিলিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে সপ্তম শতক।

২০১৪-১৫ মৌসুমে জাতীয় লিগে ঢাকা বিভাগের হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ডাবল (২৫৩*) সেঞ্চুরিটি করেছিলেন মজিদ।

Reneta

মজিদের ডাবলেই মূলত রানের পাহাড় গড়ে সেন্ট্রাল জোন। আগেরদিনের ৪ উইকেটে ৪০৬ রানে সকাল শুরু করে ৫৪৬ রানে থামে। উদ্বোধনী সাদমান (১১২) সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মঙ্গলবারই। শুভাগত হোম ৫০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। বুধবার তিনি আউট হন ৭১ রানে। মজিদকে সঙ্গ দেন মোহাম্মদ শরিফ (৪১)।

ইস্টের হয়ে সোহাগ গাজী ৪টি ও মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন ২টি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিএলমজিদলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT