চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গাপীড়িত অঞ্চলে যেনো আবার মঙ্গা ফিরে না আসে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ০৪, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মঙ্গাপীড়িত রংপুর অঞ্চলে যেন আবার মঙ্গা ফিরে না আসে সেটা নিশ্চিত করতে হবে। সীমিত বা নিম্নবিত্ত মানুষের দিকে নজর দিতে হবে। তাদের সহযোগিতার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। সেজন্য যা দরকার সেভাবে ব্যবস্থা নেবো আমরা।

রংপুর বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় এসব বলেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, করোনাভাইরাসের চিকিৎসায় ২০০০ ডাক্তার ও ৫০০০ হাজার নার্স নিয়োগ দেয়া হচ্ছে। এরই মধ্যে যাদের নিয়োগ দেয়া হয়েছে তাদের ট্রেনিং দিচ্ছি। যেন এটা ছড়িয়ে না পড়ে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মেডিকেলের দ্বিতীয় অংশটা করোনাভাইরাসের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে। জেলায় জেলায় যেন করোনা চিকিৎসা হতে পারে সেজন্য পদক্ষেপ নিয়েছি।

Banglabid

‘তবে সবাইকে বিনা কারণে ঘরের বাইরে যাওয়া বন্ধ করতে হবে। সেখান থেকে করোনাভাইরাসের বিস্তার ঘটতে পারে ও মৃত্যুও ঘটতে পারে। তরুণদের দোকানে বসে আড্ডা দেওয়া বন্ধ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

করোনাভাইরাসের কারণে বিশ্ব থমকে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেবল দেশটা এগিয়ে যেতে শুরু করেছিলো। সেখানে একটা স্থবিরতা আসলো সারাবিশ্বজুড়েই। এই অবস্থা মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। করোনার প্রভাবে দেশের মানুষের যেন ক্ষতি না হয় সেটাই কাম্য।

প্রধানমন্ত্রী যোগ করেন, জেলাভিত্তিক ক্ষুদ্র শিল্পগুলো চালু করার ব্যবস্থা নেয়া হচ্ছে। ঋণের সুদ দুই মাসের জন্য স্থগিত। মানুষ যেন ব্যবসা বাণিজ্য সচল রাখতে পারে সেজন্য সুযোগ দেওয়া হচ্ছে। রেলও সীমিত আকারে চালু করা হয়েছে, পণ্য পরিবহনের জন্য। বেশি লোক সমাগম না হয় সেভাবে অনেক কিছু চালু করা হচ্ছে। ডিম দুধ কতটা উৎপাদন হচ্ছে সেটাও আমরা দেখছি। কেউ কেউ অভিমান করে দুধ ফেলে দিচ্ছেন। সেটা না করে অল্প দামে বিক্রি করে দিলেও তো কেউ খেতে পারলো, আবার আপনারও কিছুটা হলেও লাভ হলো।

Reneta

করোনা মোকাবেলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে দারিদ্রমুক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছিলাম। সবাই মিলে কাজ করলে অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারবো। আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করি, মনুষ্যসৃষ্ট দুর্যোগও আমরা মোকাবেলা করেছি, এটাও আমরা মোকাবেলা করবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসডাক্তারনিয়োগমঙ্গারংপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT