চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলে পাঠানো ১৫ বছরের অপারচুনিটি রোভারের অবসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

মঙ্গলগ্রহে ধুলো ঝড়ের কবলে পড়ে বিকল হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো অপারচুনিটি রোভার ‘অপি’। সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়, রোভারটিকে পাঠানো বার্তার কোন ধরণের উত্তর না পাওয়ায় রোভারটির কার্যক্রমের ইতি টানা হয়েছে।

নাসার সহযোগী অ্যাডমিনিস্ট্রেটর থমাস জুরবাচেন বলেন, ‘রোভার অপিকে বিদায় জানানো আমাদের জন্য খুবই কষ্টের ব্যাপার। অপি আমাদের কাছে পরিবারের সদ্যসর মত ছিল।’

অপারচুনিটি মিশনে পাঠানো অপি রোবটটি ইতিমধ্যে মঙ্গলগ্রহের বুকে প্রাণীর অস্তিত্বে সন্ধানে ২৮ মাইল পরিভ্রমণ করেছে। যা মঙ্গলগ্রহে পাঠানো যেকোন নভোযানের চেয়ে বেশি দূরে।

রোবটটি মঙ্গলে পানির অস্তিত্ব খুঁজে পেয়েছে। এর ফলে আরেকবার প্রাণের বেঁচে থাকার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়।

তবে গত জুন রোবটি ধীরে ধীরে অন্ধকার এবং ব্যাটারি লো হয়ে যাচ্ছে এমন এক বার্তা পাঠায় বলে জানায় নাসা। এবং ধীরে রোবটটি নিস্তদ্ধ হয়ে যায়। এর পরেই ধুলো ঝড়ের কবলে পড়ে রোবট অপি। ধূলা রোবটটিকে আবৃত করে দেয় ফলে সূর্যের তাপে রোবটটি যে প্রাণ শক্তি ফিরে পাবে সে আশাও শেষ হয়ে যায়।

রোবটিকে পুনরায় জাগাতে ও কাজে সক্ষম করে তুলতে নাসার পক্ষ থেকে এক হাজার বার্তা পাঠিয়ে চেষ্টা চালানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় চালানো শেষ চেষ্টায় অপির পক্ষ থেকে কোন ফিরতি বার্তা না আসায় নাসার পক্ষ থেকে অপিকে মৃত ঘোষণা করা হয়। এর মাধ্যমে মঙ্গলগ্রহে অনুসন্ধানে পাঠানো নাসার ১৫ বছরের মিশন অপারচুনিটির অবসান ঘটলো। অপারচুনিটি মিশনটি ২০০৪ সালে মঙ্গলে পৌঁছায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপিনাসামঙ্গলগ্রহ
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের ‘অসম্মতি’

জুন ১৪, ২০২৬

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে কড়া পাহারায় বিজিবি

পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT