চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলে নতুন অভিযান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

মঙ্গলগ্রহের উদ্দেশ্যে সোমবার পৃথিবী ছাড়তে তৈরি হচ্ছে নতুন একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। ইউরোপ ও এশিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত নতুন অভিযানের অংশ হিসেবে কাজাখস্তানের বাইকোনুর এলাকা থেকে এ স্যাটেলাইটটি মঙ্গলগ্রহের পথে যাত্রা করবে।

এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার বা টিজিও নামের স্যাটেলাইটটি সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩.৩১ মিনিটে পৃথিবী থেকে যাত্রা শুরু করবে। একে একটি প্রোটন রকেটের সাহায্যে মহাকাশে উৎক্ষেপণ করা হবে।

পৃথিবী থেকে প্রতিবেশী লাল গ্রহে পৌঁছাতে স্যাটেলাইটটির সময় লাগবে ৭ মাস। আগামী ১৬ অক্টোবর পৌঁছানোর তিন দিন পর ১৯ তারিখে শিয়াপারেলি নামের একটি ছোট ল্যান্ডিং মডিউল মঙ্গলের পৃষ্ঠে নামবে। নামতে নামতেই বায়ুমণ্ডল ও ভূ-পৃষ্ঠের ছবি তুলে পাঠাবে শিয়াপারেলি। আর সফল অবতরণ হলে মঙ্গলগ্রহের আবহাওয়া পর্যবেক্ষণ ও বিশ্লেষণের কাজও করবে মডিউলটি।

মঙ্গলগ্রহের বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের অস্বাভাবিক উপস্থিতি বহু বছর ধরে পৃথিবীর বিজ্ঞানীদের ভাবিয়ে এসেছে। কেননা অনেকের মতে, বায়ুমণ্ডলে মিথেন থাকার অর্থ হলো মঙ্গলগ্রহে কোনো না কোনো ধরণের আণুবীক্ষণিক প্রাণের উদ্ভব হয়েছে।

এ নতুন অভিযানের উদ্দেশ্য হলো মিথেনসহ গ্রহটির বায়ুমণ্ডলের উপাদানের পরীক্ষা ও বিশ্লেষণ করা।

অভিযানের প্রধান ইউরোপীয় কন্ট্রাকটর থ্যালিস অ্যালেনিয়া স্পেস’র ওয়ালটার কুগনো জানিয়েছেন, এখন পর্যন্ত রকেট লঞ্চ প্রক্রিয়ার সব কিছু ঠিকঠাকভাবেই চলছে। বড় কোনো সমস্যা নেই জানিয়ে বিবিসিকে তিনি বলেন, বেঁধে দেয়া অল্প সময়ের মধ্যেই সব প্রস্তুতি শেষ করা সম্ভব হয়েছে।

Reneta

উৎক্ষেপণের পর এক্সোমার্স টিজিও-কে মঙ্গলগ্রহে যাওয়ার সঠিক গতিপথে তুলে দিতে প্রোটন ব্রিজ-এম রকেটটির ১২ ঘণ্টার মতো সময় লাগবে।

জার্মানির ডার্মস্ট্যাটে অবস্থিত ইউরোপিয়ান স্পেস এজেন্সির অপারেশনস সেন্টার থেকে আশা করা হচ্ছে, স্যাটেলাইটটি গতিপথে ছাড়ার অল্পসময়ের মধ্যেই, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৩.২৮ মিনিটের দিকে সেটি থেকে সংকেত আসা শুরু করবে।

এই এক্সোমার্স অভিযানের দ্বিতীয় অংশ হিসেবে পৃথিবী থেকে আরেকটি যান ২০১৮ সালে পাঠানোর কথা। তবে এ ব্যাপারে এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মঙ্গলগ্রহ
শেয়ারTweetPin

সর্বশেষ

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT