চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার গোয়াহাটির দর্শক দেখবে বাংলাদেশের দুই ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

গত ৩১ অক্টোবর পর্দা উঠেছে তৃতীয় গোয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। যা চলবে আগামি ৬ নভেম্বর পর্যন্ত। আর এই উৎসব শেষ হওয়ার আগের দিনে দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বাংলাদেশের দুটি চলচ্চিত্র।

একটি নূর ইমরান মিঠু পরিচালিত বহুল আলোচিত ছবি ‘কমলা রকেট’ এবং অন্যটি তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’। দুটি চলচ্চিত্রই গোয়াহাটি চলচ্চিত্র উৎসবে ৫ নভেম্বর (মঙ্গলবার) পৃথক পৃথক মিলনায়তনে দেখানো হবে। এরমধ্যে ফাগুন হাওয়ায় চলবে দুপুর ১টা থেকে এবং ‘কমলা রকেট’ চলবে দুপুর ৩টা ৪৫ মিনিটে।

উৎসব আয়োজকদের আমন্ত্রণে ৩১ অক্টোবর থেকে গোয়াহাটিতে আছেন ‘কমলা রকেট’ নির্মাতা নূর ইমরান মিঠু। সেখান থেকে চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, তৃতীয়বারের মতো গোয়াহাটি চলচ্চিত্র উৎসবটি হতে যাচ্ছে, কিন্তু এখানে এসে রীতিমত চমকে গেছি। এতো আয়োজন, চলচ্চিত্র দেখতে মানুষের আনাগোনা সবই খুব দুর্দান্ত।

তৃতীয় গোয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে ইরানী নির্মাতা ঈসমাইল মওসুফ পরিচালিত ‘চারচোল’-এর প্রদর্শনীর মধ্য দিয়ে। সাত দিনব্যাপী তৃতীয় গোয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৬৫ দেশের প্রায় শতাধিক সেরা চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

উৎসবে আটটি বিভাগ রাখা হয়েছে। ওয়ার্ল্ড সিনেমা, ইন্ডিয়ান শোকেজ, কম্পেটিশন সেকশন, নর্থ-ইস্ট কালেইদোস্কোপ, ট্রিবিউট সেকশন ( গ্রীরিস কার্নাড ও মৃনাল সেন), রেট্রোসপেক্টিভ সেকশন (করজোসটওফ জানুসসী) ১৫০ বর্ষপূর্তি মহাত্নাগান্ধী এবং ইন্ডিয়ান প্যানোরমা। এগুলোর মধ্যে ওয়ার্ল্ড সিনেমা বিভাগেই দেখানো হচ্ছে কমলা রকেট ও ফাগুন হাওয়ায়।

ভারতের ছবিগুলোর মধ্যে প্রতিযোগিতা করা সেরা ছবিকে পুস্কার প্রদান করা হবে। সেরা ছবির জন্য ২ দুই লক্ষ ৫০ হাজার রুপি, স্পেশাল মেনশন সিনেমা ১ লাখ ৫০ হাজার রুপি এবং সেরা পরিচালককে স্পেশাল জুরী পুরস্কার হিসাবে ৫০ হাজার রুপি উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রদান করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলাকমলা রকেটগোয়াহাটিতৌকীর আহমেদনূর ইমরান মিঠুফাগুন হাওয়ায়লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT