চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মওলানা ভাসানীর জন্ম না হলে বঙ্গবন্ধু জাতির পিতা হতেন না: কাদের সিদ্দিকী

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১:২২ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী একজন ঐতিহাসিক নেতা। তার এ দেশে জন্ম না হলে আমরা কেউ এ পর্যায়ে আসতে পারতাম না।  তিনি না হলে বঙ্গবন্ধু জাতির পিতা হতো না, বাংলাদেশ হতো না। সে রকম একজন মহান নেতার মৃত্যুবাষির্কীতে তার আত্মার শান্তি কামনা ও দেশের মঙ্গল কামনা করতে এসেছি।

মঙ্গলবার সকালে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার মাজার জিয়ারত শেষে এমন মন্তব্য করেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বঙ্গবন্ধুর রাজনৈতিক পিতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। দেশের এই হাহাকার পরিস্থিতিতে আমাদের সকলের ভাসানীর জীবন ও তার চরিত্র আরও কঠিনভাবে অধ্যায়ন করা উচিৎ।

তিনি আরো বলেন, আমাদের দেশের এই দুর্যোগ থেকে অব্যাহতি পেতে হলে আমাদের আরও দৃঢ়, সৎ ও ত্যাগী হতে হবে। এখন হুজুরের জন্ম ও মৃত্যু বাষির্কীতে  হাজারও মানুষ তার মাজার প্রাঙ্গণে ছুটে আসে। কিন্তু আমরা যারা নেতা অতীতকে স্বীকার করি না, তাদের কিন্তু অনেক দুর্দশা হবে। সেই জন্য বলছি যার যে মর্যাদা, বিশেষ করে স্বাধীনতায় যার যে মর্যাদা সবারই তা স্বীকার করা উচিৎ। দেশকে পরিচালনা করতে হলে সবাইকে নিয়ে অগ্রসর হওয়া উচিৎ।

এসময় বঙ্গবীরের সঙ্গে দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক উপস্থিত ছিলেন।

সকাল থেকে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে সর্বস্তরের জনগণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা জানানো হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগবঙ্গবীর কাদের সিদ্দিকীমাওলানা ভাসানী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এআই

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতি বহাল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

জুন ১১, ২০২৬

স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স শূন্য করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কন্টেন্ট ক্রিয়েটরদের আয় থাকছে করমুক্ত

জুন ১১, ২০২৬

মহাবিশ্বের গোপন সত্য ফাঁস করবেন স্পিলবার্গ!

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT