চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাট প্রত্যাহার হবে না, ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয়: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার হবে না এবং ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বিকেলে সিলেটে এক সংবাদ সম্মেলনে একথা জানান অর্থমন্ত্রী।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ভ্যাট দেয়ার দায়িত্ব বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, শিক্ষার্থীদের নয়। অর্থমন্ত্রী তার সংবাদ সম্মেলনে এনবিআরের সিদ্ধান্তকেই সমর্থন জানালেন।

অর্থমন্ত্রী বলেন, ‘৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আদায় করা হবে। এর জন্য শিক্ষার্থীদের ফি বাড়ানো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উচিত নয়।’

এছাড়া শিক্ষকদের নিয়ে মন্তব্যের জন্য অর্থমন্ত্রী দুঃখ প্রকাশ করেন সংবাদ সম্মেলনে। তবে তিনি বলেন, বক্তব্য না বুঝেই শিক্ষকরা আন্দোলন করছেন।

ভ্যাট নিয়ে ব্যাখ্যায় এনবিআর বলেছে, ভ্যাট আরোপের কারণে টিউশন ফি বাড়ার সুযোগ নেই। বর্তমান টিউশন ফি’র মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত আছে। ভ্যাট পরিশোধের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, শিক্ষার্থীদের নয়।

৪ জুন এনবিআর যে এসআরও জারি করেছিলো সেখানে শিক্ষার্থীরাই সমুদয় অর্থের উপর ভ্যাট দেবে বলে উল্লেখ ছিলো। এই ব্যাখার ফলে জাতীয় বাজেটে আরোপিত ৭.৫% ভ্যাট এখন থেকে দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

Reneta

২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট পাশের পর থেকেই শিক্ষার্থীদের ভ্যাট মুক্ত আন্দোলন চলছে। গতকাল বুধবার ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপরে পুলিশের ছররা গুলিবর্ষণের ঘটনায় আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেসরকারি বিশ্ববিদ্যালয়ভ্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT