চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটকেন্দ্রে মহাজোট-ঐক্যফ্রন্টের পাল্টাপাল্টি অবস্থানের ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
আওয়ামী লীগ-ওবায়দুল কাদের-ভোটকেন্দ্র পাহারা

একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের দিনে ঐক্যফ্রন্ট নেতাদের ভোটকেন্দ্রগুলো পাহারা দেয়ার ঘোষণার পাল্টা জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: তারা কেন্দ্র পাহারা দিলে আমরাও কেন্দ্র রক্ষা করব।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী পরিচালনা কমিটির মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: আমাদের যারা প্রতিপক্ষ তাদের সব থেকে বড় হাতিয়ার ষড়যন্ত্র। তারা যে কোনো সময় ষড়যন্ত্রের ঘৃণ্য খেলায় মেতে ওঠতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। নির্বাচনে তারা কেন্দ্র পাহারা দেবে। আমাদের কেন্দ্র রক্ষা করতে হবে।

বাংলাদেশের মানুষ কি এত বোকা? তারা পাহারা দিতে আসবেন আমরাও কেন্দ্র রক্ষা করব।

ঐক্যফ্রন্ট আহ্বায়ক ড. কামাল হোসেন তারেক জিয়ার কথায় পরিচালিত হচ্ছেন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: ড. কামাল হোসেন বিএনপির রাজনীতির কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি এখন নির্বাচন করছেন না। তাহলে ওনার নেতা কে? পলাতক দণ্ডিত আসামি তারেক জিয়া। তারেক রহমানের নির্দেশে কামাল হোসেন সাহেব এখন কথা বলেন। তার নিজস্ব কোন কথা নেই। তারেক রহমানের নির্দেশে কামাল হোসেন পরিচালিত হচ্ছেন।

ড. কামালের পাশাপাশি ঐক্যফ্রন্টের অন্য নেতারাও পরিচালিত হচ্ছেন দাবি করে কাদের বলেন: তারেক রহমানের নির্দেশে কাদের সিদ্দিকী পরিচালিত হচ্ছেন, মাহমুদুর রহমান মান্না পরিচালিত হচ্ছেন, মোস্তফা মহসিন মন্টু পরিচালিত হচ্ছেন। হায়রে কি লজ্জা!

Reneta

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে কাদের বলেন: বিএনপির মহাসচিব বলেছেন আওয়ামী লীগের ভরাডুবি হবে, তিনি আওয়ামী লীগকে ৩০ সিটের বেশি দিতে চান না! অথচ ৩০ সিট নিজেরাই পেয়েছেন ২০০৮ সালের নির্বাচনে।

এ সময় উপস্থিত স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ‘২৯-২৯’ বলে সাধারণ সম্পাদককে স্মরণ করিয়ে দেন।

মির্জা ফখরুলের এমন বক্তব্যকে অহংকারী উচ্চারণ হিসেবে দেখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন: আমরা কিন্তু ক্ষমতায় থেকে প্রতিপক্ষকে এত সিট দেবো, অত সিট দেব; এমন অহংকারী উচ্চারণ একবারও করিনি। ক্ষমতার মালিক স্বয়ং আল্লাহতা’লা, এরপর দেশের জনগণ। দেশের জনগণই ঠিক করবে কাকে কত সিট দেবে। ফখরুল ইসলাম আলমগীর আপনি কখন শিখলেন জ্যোতিষবিদ্যা?’ প্রশ্ন রাখেন কাদের।

এ সময় বিএনপি মহাসচিবকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন: একবার ১০ সিট, একবার ২০ সিট আপনার নেত্রী তো কত দম্ভভরে বলেছিলেন আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। ১০ বছর তো হয়ে গেছে। আল্লাহ যাকে রাখবে, জনগণ যাকে রাখবে আপনারা কি তাকে ঠেকাতে পারবেন? যত আস্ফালন করবেন ততই আপনাদের পতন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআওয়ামী লীগ-ওবায়দুল কাদেরএকাদশ জাতীয় সংসদ নির্বাচনঐক্যফ্রন্টওবায়দুল কাদেরজাতীয় ঐক্যফ্রন্টবিএনপি - ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT