চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট শেষ বলে জনগণ আর কর্মীদের ভুলে যাবেন না

হাসিনা আকতার নিগারহাসিনা আকতার নিগার
২:৩৬ অপরাহ্ন ০৯, জানুয়ারি ২০১৯
মতামত
A A
শেখ হাসিনা

জয়তু শেখ হাসিনা ও উন্নয়নের বাংলাদেশ। বিশ্ব রাজনীতিতে ইতিহাস গড়ে চতুর্থবারের মত সরকার গঠন করলো আওয়ামী লীগ।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতা কর্মী উন্নয়নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজয়ের জন্য সকল মান অভিমান ভুলে মাঠের রাজনীতিতে ছিল সরব। দলনেত্রীর মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছে উনার নির্দেশমত। ভোটের বিজয়, মন্ত্রিপরিষদ গঠন শেষে এখন কাজ করে দেশকে এগিয়ে নেয়ার পালা।

আর সে কারণে চলমান মেগা প্রকল্পের কার্যক্রমের পাশাপাশি দুর্নীতি সন্ত্রাস আর মাদকমুক্ত দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ আওয়ামী সরকার। সে সাথে দলের বিশাল বিজয় প্রতিজ্ঞা পূরণে কাজ করতে আরও বেশি দায়িত্বভার চাপিয়ে দিয়েছে সরকারকে।

কিন্তু দুঃখজনক হলেও যে ঘটনাটি ঘটে তা হলো, ভোটের পর নেতারা তৃণমূলের কর্মী আর জনগণের তেমন করে খবর রাখে না। মাঠের রাজনীতিতে পাওয়া যায় না নির্বাচিত প্রতিনিধিদের। কালে কালে হচ্ছে এ কাজটি।

তবে রাজনীতির আমূল পরির্বতন করতে মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সে ধারাবাহিকতাতে সাংসদগণ এলাকার দলীয় কর্মী আর জনগণের আপনজন হয়ে থাকবেন সে প্রত্যাশা সকলের। এলাকার উন্নয়ন দিয়েই দেশের উন্নয়ন হবে এটাই চায় জনগণ। নির্বাচনকালীন সময়ে সাংসদের হালখাতার হিসাবটা যে উঠে আসে তা জনগণের চাওয়া পাওয়াতে সুস্পষ্ট হয়। তবে ক্ষমতায় থাকাকালীন সময়ে এ হিসাবের তোয়াক্কা করে না জনপ্রতিনিধিরা। তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে জাতীয় রাজনীতিসহ নিজস্ব কর্মকাণ্ড নিয়ে। আবার তাদের ঘিরে থাকে কিছু স্থানীয় নেতা-কর্মী। এ অবস্থায় স্থানীয় নেতাদের সীমানা প্রাচীর ভেদ করে সাধারণ দলীয় কর্মী আর জনগণ পৌঁছাতে পারে না তাদেরই শ্রমে আর ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে।

নির্বাচনী প্রচারণা-শুক্রবার শেষতবে এবারের সাংসদদের নিয়ে নতুন কিছু ভাবনা আর আশা রয়েছে মানুষের। আর এ আশা জাগিয়েছে দলীয় প্রধান শেখ হাসিনা। বিশেষ করে দলের সাধারণ কর্মীরা চায় নির্বাচনকালীন সময়ের মত নেতার কাছে তাদের যাবার সুযোগ থাকবে। সাংসদের কাছে সঠিক মূল্যায়নের মাধ্যমে এলাকার সমস্যা সমাধানই হবে মূল বিবেচ্য বিষয়। তবেই জনবান্ধব জনপ্রতিনিধি আগামীর বাংলাদেশে উন্নয়ন ও গনতন্ত্রের আর্দশ প্রতীক হিসাবে প্রতীয়মান হবে সন্দেহাতীতভাবে।

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনভোটসাংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি-হার, দুই ধাক্কায় অবনমনের ঝুঁকিতে হামজার লেস্টার

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা বাহিনীকে ঢেলে সাজানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

এপ্রিল ১২, ২০২৬

ভুল অস্ত্রোপচারের অভিযোগে প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশাখে শুরু ‘কৃষক কার্ড’ বিতরণ, বছরে আড়াই হাজার টাকা পাবেন কৃষকরা

এপ্রিল ১২, ২০২৬

কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধনে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT