চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট ডাকাতির প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার: মোশাররফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৮
রাজনীতি
A A

প্রশাসন ও পুলিশ ব্যবহার করে তিন সিটি করপোরেশন নির্বাচনে সরকার ভোট ডাকাতির সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবীতে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। দলের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সভা আয়োজন করে ন্যাপ-ভাসানী।

খন্দকার মোশাররফ বলেন, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনও খুলনা-গাজীপুর মডেলের নির্বাচন করার উদ্যোগ নিয়েছে সরকার ও নির্বাচন কমিশন। ‘নিজেদের লোক দিয়ে তারা নিজেদের মার্কায় সীল মেরে নিজেদেরকে নিজেরাই বিজয়ী ঘোষণা করে’- আর এটাই হলো খুলনা-গাজীপুর মডেলের নির্বাচন।

তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে তিন সিটির নির্বাচনী এলাকায় বিএনপি ও ২০ দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের পার্শ্ববর্তী জেলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

বিএনপি নেতা বলেন, আসন্ন তিন সিটি নির্বাচন শেষে জনগণের কাছে এই সরকারের কদর্য চেহারা চূড়ান্তভাবে প্রকাশিত হবে। এতে করে জনগণ সিদ্ধাত নিতে পারবে যে আগামীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে কি হবে না। এরপর নিজেদের অধিকার আদায়ে জনগণ রাস্তায় নামবে। আমরাও জনগণের প্রতিনিধিত্বশীল দল হিসেবে রাস্তায় নামবো।

তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারকে পতন করতে হলে আন্দোলনের বিকল্প নেই। নিজেদের অধিকার আদায়ে রাস্তায় নামবে জনগণ। তবে তারা হুইসেল দিয়ে রাস্তায় নামবে না।

Reneta

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, দেশের সকল মানুষ ও বন্ধু রাষ্ট্রগুলো বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। আর খালেদা জিয়া ছাড়া কখনো অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র পুরুদ্ধার হবে না। সবার আগে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তার নেতৃত্বে আমরা এ দেশে নির্বাচনকালীন সরকার গঠনের জন্য আন্দোলন করবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT