চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেদাভেদ ভোলার খুশীর ঈদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আজ। একমাস সিয়াম সাধনার পর বছর ঘুরে এসেছে খুশির ঈদ।

সকাল থেকে বৃষ্টি কিছুটা
বাধা হয়ে দাঁড়ালেও রাজধানীসহ সারাদেশে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ঈদ
উৎসবে মেতেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সামিল হন ঈদের নামাজ আদায়ের জাতীয়
ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও অন্যান্য মসজিদে।

সংযমের মাস রোজার মধ্যে
গুলশানে ক্যাফেতে নৃশংস জঙ্গি হামলার পর এবার অন্য এক আবহে ঈদ এসেছে
বাংলাদেশে। ওই হামলার কথা মাথায় রেখে প্রতিটি ঈদগাহ, মসজিদ ও বিনোদন
কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

Banglabid

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঈদ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা। রাজধানীর প্রধান সড়কগুলোর দু’পাশে এবং সড়কদ্বীপগুলোকে সুশোভিত করা হয়েছে জাতীয় পতাকা ও ঈদ মোবারক সম্বলিত পতাকায়।

বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদের
প্রধান জামাত হয় জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়। দেশের কয়েক কোটি মুসলমান বৃহস্পতিবার সকালে ঈদগাহে কিংবা মসজিদে ঈদের নামাজ পড়েছেন।

Reneta

এছাড়াও সকাল ৭টা থেকে এক ঘণ্টা পরপর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হয়েছে ঈদের পাঁচটি জামাত। রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের  বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন।

প্রতিবারের মতো এবারও দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। তবে হামলার কারণে মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ-এর পরিবর্তে জামাত পরিচালনা করেন বড় বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সোয়াইব আবদুর রউফ।

চ্যানেল আই জামে মসজিদে প্রথম জামাত হয় সকাল ৮টায় এবং মহানগরীর সবশেষ ঈদ জামাত অনুষ্ঠিত হয় একই স্থানে বেলা ১১টা ৩৫ মিনিটে।

আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার আষাঢ়ের ২২তম এই দিনে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে।

এরই মধ্যে ছুটিতে স্বজনদের সঙ্গে ঈদ করতে প্রায় অর্ধকোটি লোক ঢাকা ত্যাগ করেছেন।  ঈদের আনন্দ
স্বজনদের সঙ্গে ভাগ করে নিতে নাড়ির টানে গ্রামে ছুটেছেন তারা।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সকাল ১০টায় বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ৯টা সাড়ে ১১টা পর্যন্ত সর্বস্তরের নাগরিক, সংস্কৃতিক কর্মী পেশাজীবী কূটনীতিকদের সঙ্গে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT