চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পে কুমুদিনী মেডিকেলের দুটি ভবনে ফাটল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় দিনের ভূমিকম্পে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের দু’টি আবাসিক হলে ফাটল দেখা দিয়েছে।

ভবন দু’টিতে ফাঁটল দেখা দেয়ায় কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া কলেজটির অভ্যন্তরীণ সকল পরীক্ষাও স্থগিত করা হয়েছে বলে কুমুদিনী হাসপাতাল এন্ড মেডিকেল কলেজের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার জানিয়েছেন।। আবাসিক ভবন দুটিতে অবস্থানরত ছাত্রীরা হল ছেড়ে গেছেন।

রোববার দুপুর সোয়া ১টার দিকে সারাদেশে পুনরায় ভূ-কম্পন অনুভূত হয়। এতে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের আবাসিক ৬তলা বিশিষ্ট বিজয়া ভবন ও ৪তলা বিশিষ্ট অমিয় বালা ভবনের বিভিন্ন কক্ষের ফ্লোরে ও দেয়ালের কয়েক জায়গায় ফাটল দেখা দেয়।

এই ফাটল দেখে ভবন দু’টিতে অবস্থানকারী ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। ছাত্রীরা ভয়ে ভবন দুটিতে থাকতে অস্বীকৃতি জানালে কলেজ কর্তৃপক্ষ কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ এবং কলেজের ইন্টারনাল পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।

এদিকে কুমুদিনীর আবাসিক ইঞ্জিনিয়ার ছাড়াও বিকেলে মির্জাপুর উপজেলা শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী বাবুল আহমেদ ফাটল ধরা বিজয়া ভবনের ৩, ৫ ও ৬ তলায় এবং অমিয় বালা ভবনের চতুর্থ তলার ফাটল পরিদর্শন করেন। ভবন দুটিতে কলেজের প্রায় সাড়ে ৫শ ছাত্রী অবস্থান করে।

Reneta

প্রকৌশলী বাবুল আহমেদ বলেন, ভবন দুটির মূল কাঠামো বীম ও কলামের কোন প্রকার ফাটল নেই। ভবনের কয়েকটি কক্ষের ফ্লোরে প্যার্টান স্টোনে সামান্য ফাটল ধরেছে।

কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে আমরা আগামী শুক্রবার পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করেছি। এছাড়া কলেজের ইন্টারনাল পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ঢাকা থেকে এক্সপার্ট এলে ভবন দুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভবন ফাটলভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT