চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়ারিয়ালের কাছে ধরা খেল বায়ার্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

তিন বছরেরও বেশি সময় ও ৩০ ম্যাচ পর চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে গোল পেল না বায়ার্ন মিউনিখ। আর পাঁচ বছর পর এই টুর্নামেন্টের অ্যাওয়ে ম্যাচে হারের স্বাদ পেল বাভারিয়ানরা।

বুধবার রাতে এস্টাডিও ডি লা সিরামিকা স্টেডিয়ামে হওয়া কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হেরে অঘটনের শিকার বায়ার্ন।

গোটা ম্যাচে ১২টি শটের ভেতর কেবল একটিই লক্ষ্যে রাখতে পেরেছিল ভিয়ারিয়াল। ৬২ শতাংশ সময় বল দখলে রাখা বায়ার্ন ২২টি শটের ভেতর ৪টি লক্ষ্যে রাখতে পারলেও পায়নি জালের দেখা।

৮ মিনিটের মাথায় ড্যানিয়েল পেরেজোর পাসে বাঁ পায়ের স্পর্শে বলের দিক বদল করে তা জালে পাঠিয়ে দেন ডাচ ফুটবলার আর্নাউত দানজুমা।

৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। ফ্রান্সিস কোকেলিনের গোল ভিএআরের শরণাপন্ন হয়ে অফসাইডের বাঁশি বাজিয়ে রেফারি বাতিল করে দেন।

বিরতির পর ৫৩ মিনিটে জেরার্ড মোরেনোর দূরপাল্লার শট বারে লেগে ফিয়ে আসায় ভিয়ারিয়াল আবারো গোলবঞ্চিত হয়।

Reneta

ছয় মিনিট পর কিংসলে কোমানের পাসে বল পেয়ে রবার্ট লেভান্ডোভস্কির ডান পায়ের শট ঠেকিয়ে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুলি।

৬৬ মিনিটে আলফোনসো ডেভিসর শট প্রতিহত করেন রুলি। ৮২ মিনিটে লেরয় সানের শটও তিনি রুখে দেন।

খেলার ৮৭ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন আলফোনসো পেদ্রাজা। পোস্ট ফাঁকা পেয়েও তিনি শট জালে প্রবেশ করাতে ব্যর্থ হন।

আগামী মঙ্গলবার ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল। এক গোলের বেশি হজম না করায় ঘরের মাঠে কিঞ্চিত স্বস্তি নিয়েই নামতে পারবে বায়ার্ন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবায়ার্নভিয়ারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT