চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসা পেয়েছেন মিরাজ, যাচ্ছেন রাতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ২৪, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজ সফরে টেস্ট দলের এ সদস্য রোববার দিবাগত রাত দেড়টায় চড়বেন দুবাইগামী বিমানে। সেখান থেকে নিউইয়র্ক হয়ে যাবেন প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগায়।

এবারের সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ দল ফ্লোরিডায় খেলবে দুটি টি-টুয়েন্টি ম্যাচ। যে কারণে যুক্তরাষ্ট্রের ভিসা নিতে হয়েছে টাইগার ক্রিকেটারদের। ভিসা-সংক্রান্ত জটিলতায় মিরাজ দলের সঙ্গে বিমানে চড়তে পারেননি। তামিম-মুশফিকরা যখন অ্যান্টিগায় পৌঁছাবেন, মিরাজ তখন ঢাকা থেকে যাত্রা করবেন।

টেস্ট দলের সদস্যরা ঢাকা থেকে রওনা হন শুক্রবার দিবাগত রাতে। সাড়ে ৪ ঘণ্টা বিমান জার্নির পর পৌঁছান দুবাই। সেখান থেকে প্রায় ১৫ ঘণ্টা বিমানে চড়ার পর বাংলাদেশ দল নিউইয়র্ক পৌঁছায় স্থানীয় সময় দুপুর আড়াইটায়(২৩ জুন)। বাংলাদেশ সময় অনুযায়ী যেটি শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা (২৪ জুন)।

বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় (নিউইয়র্ক সময় সকাল সাড়ে ৯টা) অ্যান্টিগার উদ্দেশ্যে রওনা হয়েছে টাইগাররা। ৪ ঘণ্টা ৪০ মিনিট বিমানভ্রমণের পর বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচের ভেন্যুতে পৌঁছানোর কথা তাদের। এর আগে ভ্রমণক্লান্তি কাটাতে নিউইয়র্কের একটি হোটেলে একদিন বিশ্রাম নিয়েছেন তামিম-মুশফিকরা।

অ্যান্টিগায় বাংলাদেশ দলের অনুশীলন শুরু ২৬ জুন। ২৮-২৯ জুন দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথম টেস্ট শুরু হবে ৪ জুলাই। দেড় মাসের সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবীয়দের বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজমেহেদী হাসান মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড ছাড়িয়ে গেলেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

জুন ২২, ২০২৬

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

জুন ২২, ২০২৬

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT