অতিরিক্ত স্লট আর না পেলে আজই বাংলাদেশ ছেড়ে যাবে বিমানের শেষ হজ ফ্লাইট, সাউদিয়ার শেষ ফ্লাইট আগামীকাল। বিমান এবং সাউদিয়া মিলে আজকালের মধ্যে ১০ হাজার হজযাত্রী পরিবহন করত হবে। তাই ভিসা-টিকিট পেয়েও অনিশ্চয়তার মধ্যে আছেন অনেকে। আর কিছু এজেন্সির বাটপারির শিকার হয়ে ভিসা টিকিটি না পেয়ে হজ ক্যাম্পের বারান্দায় দিন কাটাচ্ছেন শত শত মানুষ।
৭২ বছরের রেজিনা আক্তার। স্বামী মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন দিনাজপুরে সম্মুখ যুদ্ধে। ২ মেয়ে ও মেয়ের জামাই নিয়ে হজ ক্যাম্পে এসেছেন কয়েকদিন। আজ জানতে পারলেন শুধু এক মেয়ে ও মেয়ে জামাই এর ভিসি-টিকিট হয়েছে।
দিনাজপুরের আরো অনেকেই এভাবে ব্রাইট ট্রাভেলস্ এর কাছে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন।
টাঙ্গাইলের মধুপুরের স্কুল শিক্ষক ইদ্রিস সরকারসহ ১৬৫ জন হজযাত্রী মদিনা এয়ার ইন্টার ন্যাশনাল নামে একটি এজেন্টকে ২ বছর হলো টাকা দিয়ে এখন আর হজে যেতে পারছেন না।
১০ দিন হলো হজ ক্যাম্পে থাকা রাজশাহীর আসমা বেগম অবশেষে যেতে পারবেন বলে তার এজেন্ট জানিয়েছেন। এতেই খুশি তিনি।
আজ বিমানের মোট ৯টি ফ্লাইট। আজকাল মিলে সাউদিয়ার ১৩টি। এই ২২টি ফ্লাইটটে সর্বোচ্চ ৮ হাজার জন যেতে পারবেন। বাকিদের কি হবে তাহলে?
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








