চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিলিয়ার্সকে ছাড়িয়ে দ্রুততম ৯ হাজারি কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

কোহলিকে থামাবে কে? কোথায় পৌঁছে থামবেন কোহলি? এমন প্রশ্নে চারদিক সরগরম। কোহলির সেই প্রশ্নে বিস্তর আগ্রহ আছে বলেই মনে হচ্ছে! ভারত অধিনায়ক সরাসরি আলোচনায় অংশ না নিলেও যে পরোক্ষে আলোচনার রসদ যুগিয়ে যাচ্ছেন ব্যাটকে তলোয়ার বানিয়ে। রোববার আরেকটি সেঞ্চুরি, আরেকটি দ্রুততমের রেকর্ডে কোহলিময় ক্রিকেট আলোচনায় মেতেছে বিশ্ব।

কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সবটুকু আলোচনা হতে পারত রোহিত শর্মাকে নিয়েই। দেড়শ ছুঁইছুঁই ইনিংস খেলেছেন এই উদ্বোধনী। কিন্তু আলোচনার বেশিটা দখল করে নিয়েছেন বিরাট কোহলি। ক্যারিয়ারের ৩২তম ওয়ানডে শতক আর দ্রুততম ৯ হাজার রানের মাইলফলকে পা রেখে।

শেখর ধাওয়ান (১৪) দ্রুত ফেরার পর কোহলিকে নিয়ে ২৩০ রানের জুটি গড়েছেন রোহিত। ১৪৭ রানের ইনিংস খেলে থেমেছেন। ১৩৮ বলের ঝলমলে ইনিংসে ১৮ চারের সঙ্গে দুটি ছয়ের মার।

কোহলি সেখানে ফিরেছেন ১১৩ রানে। ৯ চার ও এক ছয়ে ১০৬ বলের ইনিংস সাজিয়ে। সঙ্গে ষষ্ঠ ভারতীয় হিসেবে একদিনের ম্যাচে নয় হাজারি ক্লাবে পা রেখেছেন।

একইসঙ্গে কোহলি চলতি বছর ষষ্ঠবার শতরান ছুঁয়ে সব দলের অধিনায়ককে টপকে গেছেন। আগে সৌরভ গাঙ্গুলি (২০০০), রিকি পন্টিং (২০০৩ ও ২০০৭), গ্রায়েম স্মিথ (২০০৫) ও এবি ডি ভিলিয়ার্স (২০১৫) এক বছরে পাঁচটি করে শতরান করেছিলেন।

ডি ভিলিয়ার্সকে আরও একটি জায়গায় টপকে গেছেন কোহলি। দ্রুততম নয় হাজারির পথে ১৯৪ ইনিংস খেলেছেন কোহলি, ভিলিয়ার্সের লেগেছিল ২০৫ ইনিংস।

Reneta

কোহলি-রোহিতের বীরত্বের দিনে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩৩৭ রানের সংগ্রহ গড়েছে ভারত। তিন ম্যাচের সিরিজে ১-১এ সমতা, সিরিজ বাঁচাতে তাই বড় লক্ষ্যই তাড়া করতে হচ্ছে কিউইদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিভিলিয়ার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

টি-টুয়েন্টিতে বাংলাদেশকে বিধ্বংসী বলছে নিউজিল্যান্ড

এপ্রিল ২৬, ২০২৬
AHMEDABAD, INDIA - OCTOBER 04: New Zealand captain, Tom Latham speaks to the media during the ICC Men's Cricket World Cup India 2023 England & New Zealand Net Sessions at Narendra Modi Stadium on October 04, 2023 in Ahmedabad, India. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

যে বিষয়ে লিটনের সঙ্গে পুরোপুরি একমত ল্যাথাম

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিহত কাস্টমস অফিসার বুলেট বৈরাগীর স্ত্রী জানতে চান, তার স্বামীর সঙ্গে কী ঘটেছিল

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে কমেছে ভ্যাপসা গরম

এপ্রিল ২৬, ২০২৬

তথ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT