চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াসকে দ্বিতীয় বিভাগে খেলতে পাঠাচ্ছে রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ব্যাপার অনেকটা এমন যে, দলে রাখাও যাচ্ছে না আবার ফেলে দেয়া তো সম্ভবই নয়। ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আপাতত এমন ভাবনাই রিয়াল মাদ্রিদ কোচ হুলেন লোপেত্তেগি। ডাগআউটে বসিয়ে রেখে প্রতিভা ধ্বংসের চেয়ে ব্রাজিলিয়ান উদীয়মান তারকাকে তাই রিয়ালের সংরক্ষিত দল কাস্তিয়াতে খেলানোই যুক্তিযুক্ত মনে করছেন লস ব্লাঙ্কোস বস।

ভিনিসিয়াসকে মনে করা হচ্ছে রিয়াল ও ব্রাজিলের ভবিষ্যৎ তারকা। বয়স ১৭ হওয়ার আগেই গত বছর ফ্ল্যামেঙ্গো থেকে ৪৫ মিলিয়ন খরচ করে তাকে কিনে রেখেছিল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। চলতি বছর ১৮ বছর পূর্ণ হওয়ার পর উঠতি এ তরুণকে মাঠে নামানোর অনুমতি পেয়েছে রিয়াল। ব্রাজিলিয়ান বিস্ময়বালক ইতিমধ্যে খেলে ফেলেছেন প্রাক-মৌসুমের ম্যাচগুলোতেও।

ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস এবং রোমার মতো দলের বিপক্ষে প্রাক-মৌসুমে দেখা গেলেও লা লিগায় এখনো অভিষেক হয়নি ভিনিসিয়াসের। বাস্তবতা হচ্ছে, লোপেত্তেগির পরিকল্পনায় তেমনভাবে রাখাও হয়নি তাকে।

খেলার জন্য যে ভিনিসিয়াসকে দলে রাখা হচ্ছে না তা কিন্তু নয়। লোপেত্তেগি বলছেন লা লিগার মতো ইউরোপ সেরা লিগে খেলার জন্য মানসিকতা বা পরিপক্বতা এখনো গড়ে উঠেনি ভিনিসিয়াসের। ব্রাজিল থেকে উড়িয়ে এনে ধুম করে রিয়ালের মতো এক ক্লাবের জার্সি গায়ে মাঠে নেমে সদ্য ১৮ বছর বয়সে পা দেয়া এক তরুণ কতটা চাপ নিতে পারবেন সেটা নিয়েই ভাবনায় লোপেত্তেগি।

অন্যদিকে ভিনিসিয়াসকে পেতে লাইন ধরে আছে স্পেনের নয়টি ক্লাব। ভবিষ্যতের তারকাকে অন্যকোনো ক্লাবে খেলতে না দিয়ে অবশ্য ঘরেই রাখছে রিয়াল। রিয়াল মাদ্রিদের দ্বিতীয় বিভাগের দল ‘কাস্তিয়া’তে খেলতে পাঠানো হচ্ছে তাকে। সবকিছু ঠিক থাকলে স্পেনের দ্বিতীয় বিভাগের লিগ সেগুন্দা ডিভিশন বিতে লাস পালমাসের বিপক্ষে মাঠে নামবেন ভিনিসিয়াস।

তাতে একাধিক লাভ রিয়ালের। ডাগ আউটে বসে থেকে ভিনিসিয়াসের প্রতিভায় মরিচাও ধরবে না। ইউরোপের ফুটবলের সঙ্গে পরিচয়টাও হয়ে যাবে এই ফাঁকে। আবার যখন প্রয়োজন পড়বে তখন মূল দলেও খেলিয়ে দেয়া যাবে তাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিনিসিয়াস জুনিয়ররিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভবনে বিমান বিধ্বস্তের ঘটনা এখনও রহস্য, নীরব চীনা কর্তৃপক্ষ

জুলাই ১, ২০২৬

যে খাত থেকে বিলিয়ন ডলারের বেশি আয় ট্রাম্পের

জুলাই ১, ২০২৬

চালু হলো বাংলা কিউআর, এক কোডেই সব ডিজিটাল লেনদেন

জুলাই ১, ২০২৬

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

জুলাই ১, ২০২৬

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT