চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাস্কর্যটি পুনঃস্থাপন এবং মন্দিরে হামলা হতাশাজনক: হেফাজত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৮, মে ২০১৭
বাংলাদেশ
A A

সুপ্রিম কোর্টের সামনে থেকে সরানো ভাস্কর্যটি আবার সেখানকার অ্যানেক্স ভবনের সামনে পুন:স্থাপন করাকে হতাশাজনক বলে মন্তব্য করেছে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। পাশাপাশি জয়পুরহটে মন্দিরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে এ সংগঠন।

রবিবার গণমাধ্যমে পাঠানো হেফাজতের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফী বলেন, ২৫ মে মধ্যরাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণের মাত্র দুই দিনের মাথায় ভাস্কর্যটি আবার অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা অত্যন্ত হতাশাজনক।

গ্রিক দেবী থেমিসের প্রতীক পুনঃস্থাপনের মাধ্যমে ‘মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষাকে’ সরকার বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, ‘রমজানের আগে কোন সংঘাত ছাড়া থেমিস অপসারণে ভেবেছিলাম সকলের শুভবুদ্ধির উদয় হয়েছে, ঠিক তখন মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র মাস রমজানের প্রথম রাতে থেমিসকে পুনঃস্থাপন করে জাতির ধর্মীয় বিশ্বাস ও আবেগের সঙ্গে তামাশা করা হয়েছে।’

অন্যদিকে জয়পুরহাটের বেল আমলার বারো শিবালয় মন্দিরে দুর্বৃত্তদের হামলা চালিয়ে ভাঙচুরের খবর গণমাধ্যমে প্রচারিত হতে দেখে উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী।

Reneta

তিনি বলেন, হেফাজতে ইসলাম সংখ্যালঘুদের উপর যে কোনরূপ সাম্প্রদায়িক হামলা ও তাদের যে কোন ধর্মীয় উপাসনালয়ে হামলার মতো ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে থাকে।

বিবৃতিতে হেফাজতের মহাসচিব বলেন, জয়পুরহাটের মন্দিরে হামলার যে ঘটনা গণমাধ্যমে বেরিয়েছে, বাস্তবিকই এমন কিছু ঘটে থাকলে সেটা অবশ্যই উদ্বেগের ও নিন্দনীয়।

এ ধরণের ঘটনার নিরপেক্ষ ও সঠিক তদন্ত এবং দোষী দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে গ্রেফতার ও উপযুক্ত দৃষ্টান্তমুলক শাস্তি বিধানের আহ্বান জানান তিনি।

কোন সম্প্রদায়ের নিজস্ব প্রতিমার সুরক্ষা সকলের নৈতিক এবং সামাজিক দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হেফাজতে ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রেললাইন ডুবে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

জুলাই ৮, ২০২৬

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT