শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। প্রতি বছর ফেব্রুয়ারিতে যে ভাষার মাস পালন, তার শুরুটা ৫২’র ভাষা আন্দোলনের পরের বছর থেকেই। বিশিষ্টজনেরা বলছেন, যুগ যুগ ধরে ভাষার মাস পালন দেশের গণতান্ত্রিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনকে উজ্জীবিত করেছে।
৫২’র ২১ ও ২২ ফেব্রুয়ারি ভাষার দাবিতে যারা জীবন উৎসর্গ করেন, সেই শহীদদের স্মরণে ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা শহিদ মিনার তৈরির কাজ শুরু করেন।
১৯৫৩ সালের একুশে ফেব্রুয়ারি প্রথমবারের মতো পালিত হয় শহীদ দিবস। ওইদিন বেশিরভাগ অফিস, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। ভাই হারানোর জ্বালা বুকে নিয়ে হাজার হাজার মানুষ শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে মিছিল নিয়ে আসেন শহীদ মিনারে।
৫২’র পর থেকে গণমানুষের অধিকার আদায়ের বিভিন্ন সংগ্রামকে আরো বেগবান করেছে ভাষার মাস ফেব্রুয়ারি।
ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের কারণে বিশ্বজুড়ে ফেব্রুয়ারি হয়ে উঠেছে বিশেষ এক মাস।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:






