চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাষা বিড়ম্বনায় পর্যটক থেকে অভিবাসী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ০৯, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

ভাষা বিভ্রাটের কারণে এক চীনা পর্যটককে দু’সপ্তাহ কাটাতে হলো জার্মানির একটি অভিবাসী হোস্টেলে। চুরির অভিযোগ লেখাতে গিয়ে তিনি ভুলবশত জার্মানিতে আশ্রয়ের আবেদন করে ফেলেছিলেন!

জার্মান গণমাধ্যমগুলো জানায়, ৩১ বছর বয়সী ওই চীনা নাগরিক জার্মান বা ইংরেজি – দু’টোর কোনো ভাষাই জানেন না। স্টাটগার্ট এলাকায় ওয়ালেট চুরি যাওয়ার পর তিনি পুলিশের কাছে সেটি জানানোর বদলে ভুলে অভিবাসী হিসেবে নিবন্ধন করেন। তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং আঙ্গুলের ছাপও নেয়া হয়।

চীনের উত্তরাঞ্চলের অধিবাসী ওই ব্যক্তি খুব শান্তভাবেই নিজের পাসপোর্ট, ভিসা আর আঙ্গুলের ছাপ নিতে দেন। তারপর জুলাইয়ের প্রথম দিকে তাকে অন্য অভিবাসীদের সঙ্গে বাসে করে পাঠিয়ে দেয়া হয় ডর্টমুন্ডের একটি অভিবাসী হোস্টেলে।

পরে হোস্টেলে কর্মরত এক রেডক্রস কর্মী হঠাৎ করেই ভুলটি আবিষ্কার করেন। তবে ততদিনে ওই হোস্টেলে দু’সপ্তাহ কাটিয়ে ফেলেছেন তিনি।

ক্রিস্টফ শ্লুয়েটারম্যান নামের ওই রেডক্রস কর্মী জানান, প্রথম থেকেই তার মনে হচ্ছিল, চীনা ব্যক্তিটি অন্যদের থেকে আলাদা এবং খুব অসহায়। এক পর্যায়ে অভিবাসী হোস্টেলের পাশের একটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে ম্যান্ডারিন ভাষাভাষী এক ব্যক্তিকে ডেকে আনা হয়। সেই ব্যক্তিই চীনা পর্যটকের কথা অনুবাদ করে তার ওয়ালেট চুরির বিষয়টি কর্তৃপক্ষকে জানান। আরও জানান, এরপর তার ইতালি ও ফ্রান্স ভ্রমণের কথা রয়েছে।

ওই ব্যক্তির ভিসাতেও কিছু জটিলতা থাকায় তার পরিচয় পেতে আরও সময় লেগেছে হোস্টেল কর্তৃপক্ষের। তবে সব ঝামেলা মিটিয়ে অবশেষে ওই চীনা পর্যটকের অভিবাসনের আবেদনপত্রের প্রসেসিং থামানো সম্ভব হয় এবং তিনি আবার ইউরোপ ভ্রমণে বেরিয়ে যাওয়ার সুযোগ পান।

Reneta

পর্যটক সাহেব এসব ঝামেলা রাগ না করলেও জার্মানি ত্যাগের আগে শুধু বলেছেন, ‘ইউরোপকে আমি অনেকটাই ভিন্নরকম ভেবেছিলাম!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীশরণার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT