কুড়িগ্রাম

সড়ক থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ পুলিশ রেমােরী থানা, কক্সবাজারের অফিসের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রেমােরী থানার অফিসের সামনে বাংলাদেশের পুলিশ লেখা বোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইকান্দি বাজারের পাশে রৌমারী-ঢাকা মহাসড়ক থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ১০ জুন দুপুরে মরদেহ উদ্ধার করে রৌমারী থানায় নিয়ে আসে পুলিশ।

জানা যায়, সকালে স্থানীয়রা সড়কের একপাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে রৌমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন থাকায় তাকে হত্যা করে রাস্তায় ফেলে রাখা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

স্থানীয়রা জানান, প্রায় দুই মাস ধরে মানসিক ভারসাম্যহীন ওই নারী বড়াইকান্দি বাজারে অবস্থান করছিলেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। কিন্তু মানসিক ভারসাম্যহীন নারী স্থানীয় বাসিন্দা না হওয়ায় তার নাম পরিচয় জানা যানা যায়নি।

এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, উদ্ধার করা নাম পরিচয়হীন লাশের মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে ময়নাতদন্তের জন্য নারীর লাশ কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

বিষয়:কুড়িগ্রাম মরদেহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…