চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসাকে তালাবন্দী করা যাবে না

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৪:৫৮ পূর্বাহ্ণ ৩০, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

ভালোবাসার তালায় ভরে গেছে পুরো ব্রিজ। এমন ভালোবাসার ভার আর বহন করতে পারছে না ব্রিজটি। প্যারিসকে বলা হয় ভালোবাসার শহর। এই শহরে এসে লাভ-লক ব্রিজে তালা মেরে নিজেদের ভালোবাসাকে চিরস্থায়ী করার স্বপ্ন বুনেনি এমন মানুষের খোঁজ পাওয়া দুষ্কর।

কিন্তু বিশ্বব্যাপী হাজার হাজার মানুষের ভালোবাসা নিশ্চিত করে এখন নিজেই অনিরাপদ হয়ে উঠেছে লাভ লক সেতুটি। তাই এবার কঠোর সিদ্ধান্ত নিচ্ছে পন্ট ডেজ আর্টস। তারা সেইন নদীর উপর অবস্থিত এই সেতুটির সবগুলো রেলিং ঢেকে দেবে কাঁচের প্যানেলে। যেন আর কেউ এখানে তালা লাগাতে না পারে। তবে তার আগে ফাঁকা জায়গাগুলো ফানকো তিউনিসিয়ান ইএল সিডের মতো বিখ্যাত সব শিল্পীর চিত্রকর্ম দিয়ে সাজিয়ে তোলা হবে।

প্যারিসের সেইন নদীর উপর অবস্থিত সেতুটি এখন সবার কাছে লাভ-লক ব্রিজ নামেই বেশি পরিচিত। তালা, বাইকের তালা, হ্যান্ডকাপ কী নেই এই তালার ব্রিজে। সবাই তালায় নিজেদের নাম লিখে এই ব্রিজে আটকে দেয়। তারপর চাবিটা ফেলে দেয় সেইন নদীতে। তালা লাগানোর প্রথাটা প্রথম শুরু করেছিলো পন্ট ডেজ আর্টস। পরে ব্রিজে আগত সব ট্যুরিস্টই তালা লাগানো শুরু করে।

Banglabid

এখন ব্রিজে ঝোলানো সবগুলো তালা খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে অবশ্য কাজও শুরু করে দিয়েছে প্যারিস সিটি হলের কর্মীরা।

সিটি হলের মুখপাত্র বারবারা অ্যাটলান বলেন, ‘সেতুর জন্য কাজটা ধ্বংসাত্মক। প্রথমত আমাদের ঐতিহ্য সংরক্ষণ করা উচিত।’

সিটি হল পরিসংখ্যান করে দেখেছে সেতুটির প্রতি তিন মিটার রেলিং প্যানেলে-এ যে তালা ধারণ করছে তার ওজন দাঁড়ায় ৫০০ কিলোগ্রাম। এমন ১১২ টি প্যানেল রয়েছে পুরো সেতুটিতে। সুতরাং পরিমাণটা আন্দাজ করুন! ফলে সেতুর ঠিক যতোটা ভার বহন করার কথা, এখন ওজন তার চেয়ে চারগুণ বেশি।

Reneta

সেতুর নিচ দিয়ে চলাচলকারী ফেরিগুলোই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। শহরের কিছু কর্মকর্তা প্রায়ই সেতুটির বড় বড় পিলারের চারপাশ পর্যবেক্ষণ করে এবং যে এলাকাটি ঝুঁকিপূর্ণ সেখান থেকে তালা কেটে ফেলে। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই আবার সেই পুরনো অবস্থায় ফিরে যায়।

এখন থেকে সিটি হলের কর্মীরা অন্যান্য যেসব ব্রিজকে ঝুঁকিপূর্ণ মনে করবে সেখানেই তালা পরিচ্ছন্নতা অভিযান চালাবে বলেও জানিয়েছে কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বইয়ের সুবাস আর পাতা ওল্টানোর আনন্দে ‘বিশ্ব বইপ্রেমী দিবস’

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT