চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো ছবিগুলো পদে পদে আটকানো হচ্ছে: শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

আগের তুলনায় ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ছবি নির্মাণ কমে এসেছে। আশি নব্বই দশকেও যেখানে বছরে প্রায় শ’ তিনেক ছবি মুক্তি পেত সেখানে গত কয়েক বছর এই সংখ্যা অর্ধশতকে এসে ঠেকেছে। বিগত কয়েক বছরে এই চিত্র আরও ভয়াবহ! বছর প্রতি গড়ে ৫০ থেকে ৬০টি সিনেমা মুক্তি পাচ্ছে। যেটা চাহিদার তুলনায় একেবারেই কম।

চলতি বছর ছবি নির্মাণ আরও কম হচ্ছে। এমনটা কেন হচ্ছে সেটা জানালেন ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খান। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়ক বলেন, চলচ্চিত্রে এখন ভীতিকর অবস্থা চলছে। আমার ১৭ বছরের ক্যারিয়ারে এমন ভীতিকর অবস্থা কখনও দেখিনি।

শাকিব খান বলেন, একজন প্রযোজককে ভালো সিনেমা বানাতে আসতে হলে অনেককিছু ফেইস (মোকাবেলা) করে আসতে হয়। এখন মনে হয়, বিপদের আরেক নাম চলচ্চিত্র। একজন প্রযোজক ভালো সিনেমা বানাবেন, মনে হয় তিনি বিপদে পড়তে যাচ্ছেন। তিনি বলেন, একটা ভালো সিনেমা বানাবো, ভালো কাজ করতে যাবো দেখা যাবে কালকেই আমি বিপদে পড়বো। এতে রাতের ঘুম হারাম হবে। আমার কাছে টেলিফোন আসবে- ভাই, শুটিং স্টপ (বন্ধ) করে দেওয়া হয়েছে, উমুক ক্ষমতাশালী ব্যক্তিকে দিয়ে। এত কষ্ট করে যখন ছবিটা বানানো হবে তখন সেন্সরে গেলে আবার বিপদ! সেখানে পদে পদে ধরা হবে।

Banglabid

আরও বলেন, একশো টেলিফোন যাবে ছবিটাকে আটকানোর জন্য। সব বাঁধা পেরিয়ে ছবিটা যখন দর্শকদের কাছে যায় তখন দর্শকরা দেখে শান্তি পায়। প্রাউড ফিল করে। এটা আমার দেশের নায়কের ছবি।

গত একযুগের বেশি সময় ধরে ঢাকাই চলচ্চিত্র শাসন করছেন শাকিব খান। এরমধ্যে অনেকে নায়ক হয়ে এসেছেন, আবার ঝরেও গেছেন! কিন্তু শাকিব খান আছেন বহাল তবিয়তে! কঠোর পরিশ্রম আর শত বাঁধা ডিঙিয়ে শাকিব খান উপহার দিয়েছেন একের পর সুপার ডুপার হিট ছবি। পেয়েছেন অসীম জনপ্রিয়তা।

প্রযোজক ও পরিচালকদের আস্থার নির্ভরযোগ্য প্রতীক হয়েছেন শাকিব খান। শুধু বাংলাদেশ নয়, শিকারি, নবাব, চালবাজ, ভাইজান এলো রে-এর মতো ছবিতে কাজ করে শাকিব খান পশ্চিমবঙ্গে এখন তুমুল জনপ্রিয়। ওপার বাংলার নামি নির্মাতা ও প্রযোজকরা বাংলাদেশের শাকিব খানকে নিয়ে বাজি ধরেও পাচ্ছেন কাঙ্ক্ষিত সাফল্য।

Reneta

ঢালিউডের এই সুপারস্টার বাংলাদেশের চলচ্চিত্রের দৈনতার বিষয় উল্লেখ করে বলেন, ভালো ছবি বানালে একশো রকম ট্র্যাপ করা হবে, একশো আইনের মারপ্যাঁচে ফেলা হবে ভালো ছবিটাকে আটকানোর জন্য। এভাবে ভালো ছবিগুলোকে পদে পদে আটকানো হচ্ছে। দর্শকদের কাছে ভালো ছবিটা পৌঁছে দিতে একজন প্রযোজককে যে কতো কষ্ট করতে হচ্ছে সেটা যিনি ছবিতে বিনিয়োগ করছেন তিনিই ভালো জানেন। সুতরাং, এই যে দুরাবস্থা, মারপ্যাঁচ ও আইনি জটিলতার মধ্যেও যারা ছবি বানাচ্ছেন তাদেরকে সেলুট জানাই।

এদিকে শাকিবের ক্যারিয়ার যখন একাদশে বৃহস্পতি, ঠিক তখনই তিনি নিলেন নতুন সিদ্ধান্ত। বললেন, আমি প্রমিজ করছি। বহুদিন ধরে একটি বিষয় আমিও চাচ্ছিলাম। আমার ‘শিকারি’, ‘নবাব’, ‘চালবাজ’ ছবিগুলোতে আমার পরিবর্তন দেখেছেন দর্শক। আমার ফ্যানরাও উদগ্রীব হয়ে থাকেন আমাকে নতুন নতুন রুপে দেখতে। তারা ইন্টারন্যাশনাল সুপারস্টারদের লুকের মতো তাদের হিরোকেও দেখতে চান।

তারা চান শাকিব খান সেই লেবেলের লুক নিয়ে তাদের মাঝে হাজির হোক। আমার ফ্যান ফলোয়ারদের কাছে আমি কথা দিচ্ছি, তারা যেমনটি দেখতে চান আগামীতে ঠিক তেমনভাবেই নতুন এক শাকিব খান হয়ে উপস্থিত হবো, ইনশাল্লাহ। শিগগিরই আমি নতুন এক শাকিবকে হাজির করবো। যাকে দেখে আমার ভক্তরা সত্যিই গর্বিত হবেন। আগামী শুক্রবার জুমার নামাজের পর নতুন শাকিবের জন্ম হবে। অতীতের সব গ্লানি মুছে ফেলবো।

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT