চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক সাক্ষরও বিপজ্জনক: রিজভী

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১২:২৩ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৭
রাজনীতি
A A

ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের জন্য প্রতিরক্ষা বিষয়ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করাও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র মহাসচিব রিজভী আহমেদ। কেননা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে তা চুক্তি সম্পাদনের পথে একটা বাধ্যবাধকতা তৈরি করবে মনে করেন তিনি।

‘দেশের স্বার্থ সমুন্নত রেখে ভারতের সঙ্গে সামরিক চুক্তিসহ যেকোনো চুক্তি হতে পারে, কোনো চুক্তিই গোপন রাখা হবে না’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের প্রেক্ষিতে শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রিজভী আহমেদ এসব কথা বলেন।

রিজভী বলেন, ভারতের সঙ্গে অতীতে দেশবিরোধী ট্রানজিট, করিডোর ছাড়াও আপনারা আরো গোপনীয় ৫০টি চুক্তি সম্পাদন করেছিলেন। যেটি আজও জনগণ জানতে পারেনি। তবে দেশবাসী মনে করে যেনতেনভাবে ক্ষমতাকে আঁকড়ে রাখতে দেশবিরোধী এতোসব কর্মতৎপরতা দেখাচ্ছে বর্তমান শাসকগোষ্ঠী।

তিনি আরো বলেন: বাংলাদেশের সরকার ভারতকে উজাড় করে দেয়, কিন্তু ভারত মিলিমিটারের ভগ্নাংশও বাংলাদেশকে ছাড় দেয় না। ২৫ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশে তাদের মিলিটারী হার্ডওয়্যার বিক্রি করতে চায়। ভারতের কাছ থেকে সামরিক হার্ডওয়্যার আমদানি করলে সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা হবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার এক্সটেনশন মাত্র।

রিজভী বলেন: এই চুক্তি হলে ভারত অস্ত্র কেনার শর্তে বাংলাদেশকে ৫০ কোটি মার্কিন ডলার লাইন অফ ক্রেডিট দেবে, অর্থাৎ এই অর্থ দিয়েই ভারত থেকে অস্ত্র কিনতে হবে। এটি ভারতের ‘কৈ এর তেল দিয়ে কৈ ভাজা’র চানক্য নীতি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রিজভী আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT