চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ২৪, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ী নরেদ্র মোদিকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

তিনি বলেন, ভারতের নির্বাচনের সবচেয়ে ভালো দিক হচ্ছে ভারতের লোকজন ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছে। যেটা বাংলাদেশের জনগণ পারেনি।

আমির খসরু বলেন, এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক যে, ভারতের নাগরিকগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে সক্ষম হয়েছে, গণতন্ত্র সফল হয়েছে সেখানে। এবং তাদের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা গণতন্ত্রকে আরো বেশি শক্তিশালী করেছে। এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক।

তিনি বলেন, যারা জিতেছেন তারা জনগণের ভোটে জিতেছেন। বিএনপির পক্ষ থেকে ইতোধ্যে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিঠি ভারতীয় হাইকমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ বা কালকের মধ্যে তারা চিঠি পেয়ে যাবে।

প্রতিবেশী গণতান্ত্রিক দেশ হিসেবে নতুন সরকারের কাছ থেকে বাংলাদেশের জনগণ কি প্রত্যাশা করতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে ভারত-বাংলাদেশের সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যে হবে। পরস্পরের সহযোগিতা ও সম্পর্ক সম্মানজনক অবস্থান থেকে গড়ে উঠবে। এর মাধ্যমে আঞ্চলিক যে সহযোগিতা সেটাও শক্তিশালী করতে পারবো। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ভিত্তিটা অত্যান্ত গুরুত্বপূর্ণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিবাংলাদেশবিএনপিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘৯ বার তদন্তের পরও কেন ছাড়পত্র?’ পরিবেশ মন্ত্রণালয়ের কাছে শাহনাজ মুন্নীর প্রশ্ন

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের কর ফেরত কার্যক্রমে চীনের শীর্ষে সাংহাই

আগস্ট ৪, ২০২৬

সারাদেশে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬

৩ ধরনের পুলিশিংয়ের ওপর জোর খুলনা রেঞ্জ ডিআইজির

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT