চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কেরালায় একই পরিবারের পাঁচজনের করোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা

ভারতের কেরালায় একই পরিবারের পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৯ জন।

ওই পাঁচজনের তিনজন সম্প্রতি ইটালি সফর করেছিলেন। সেখানে এখন করোনার প্রাদুর্ভাব প্রবলভাবে বেড়েছে।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী কেকে শায়লাজা জানান: ওই পরিবার বিমানবন্দরে তাদের ভ্রমণ ইতিহাস জানাননি এবং কোনো পরীক্ষার মধ্যেও যাননি তারা।

তিনি বলেন: প্রথম দিকে হাসপাতালে ভর্তি হতেও অপারগতা জানান তারা, পরে তাদের বাধ্য করতে হয়।

পাঁচজনের মধ্যে দু’জন ৫০ বছর বয়সী এবং একজন তাদের ২৬ বছর বয়সী সন্তান। দেশে ফিরে তারা বেশকিছু আত্মীয়ের সঙ্গে দেখা করেন। পরে স্বজনদের দু’জনের মধ্যেও করোনার লক্ষণ দেখা দেয় এবং আইসোলেশনে রাখা হয়।

মন্ত্রী বলেন: আমরা সবাইকে ভ্রমণ ইতিহাস কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানাচ্ছি। আরও বেশি পূর্বপ্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা ট্রেস করাও শুরু করেছি।

Reneta

আক্রান্ত পরিবারটি ভেনিস থেকে দোহায় যায় তারপর কোচিতে। মার্চের ১ তারিখ তারা কোচি পৌঁছায়। স্বাস্থ্যকর্মীরা বয়স্ক ওই জুটিকে মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।

ভারতের প্রথম করোনা আক্রান্তের খবর আসে কেরালা থেকেই। তবে প্রথম আক্রান্ত ওই তিন জন সুস্থ হয়েছেন। নরেন্দ্র মোদি সরকারি কর্মকর্তাদের সঙ্গে এই প্রাদুর্ভাব নিয়ে আলোচনা করছেন।  কোয়ারেন্টাইনের সুবিধা সম্বলিত জায়গাও খোঁজা হচ্ছে। রোগ যেন না ছড়ায় তার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

ইটালিতে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার। সেখানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২২৫ জন। দেশটির বড় একটা অংশ লকডাউন করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে চড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজারেরও বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছে ৩ হাজারেরও বেশি, যাদের বেশিরভাগই চীনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসকেরালাভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT