চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে নিজেদের শোধরাতে ১ মাস সময় পেল ফেসবুক-গুগল-হোয়াটসঅ্যাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ভারতে সার্চ ইঞ্জিন এবং সামাজিক মাধ্যমগুলোকে এক মাসের মধ্যে গুজব, বানোয়াট খবর এবং সাম্প্রদায়িক উস্কানি, গণধর্ষণসহ সব আপত্তিকর লেখা, ছবি, ভিডিও, অডিও বন্ধে কার্যকর পদ্ধতি নিশ্চিত করতে হবে।

গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সার্চ ইঞ্জিন এবং সামাজিক মাধ্যমগুলোকে দায়িত্বশীল হতে এই সময় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি.লকুর এবং বিচারপতি দীপক গুপ্তের বেঞ্চ।

বেঞ্চের বিচারপতিরা বলেন: সামাজিক মাধ্যম এবং সার্চ ইঞ্জিনে খুবই আপত্তিকর বিষয়াবলী দেখা যাচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো আসলে কেমন মনোভাব ধারণ করছে? মানুষকে গণধোলাইয়ে হত্যা করা হচ্ছে, নানা জায়গার এই প্রভাবে নানা ভাবে মানুষ মরছে। অথচ এই প্রতিষ্ঠানগুলোর যেনো কোনো ভ্রুক্ষেপ নেই!

প্রদত্ত সময়ের পর সার্চ ইঞ্জিন ও সামাজিক মাধ্যমগুলো নিজেদের দায়িত্বজ্ঞানহীন আচরণ অব্যাহত রাখলে প্রতিদিন ৫ লাখ রুপি জরিমানা করার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

সম্প্রতি সার্চ ইঞ্জিন এবং সামাজিক মাধ্যমগুলোতে আপত্তিকর ভিডিও বন্ধে সুপ্রিম কোর্টে যায় ভারতের একটি বেসরকারি সংস্থা। এসব ভিডিও যেনো সার্চ সাইট এবং সামাজিক মাধ্যমে না যায় তা বন্ধে সুপ্রিম কোর্টের নির্দেশনা চায় সংস্থাটি। সংস্থাটির অভিযোগ, শিশুদের পর্নোগ্রাফি রাখা হবে না বলা হলেও এসব মাধ্যমে এধরনের ভিডিও অহরহ ছড়াচ্ছে।

এসব অভিযোগের ব্যাপারে ২৭ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ভারতের সর্বোচ্চ আদালত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত সুপ্রিম কোর্টভারতে হোয়াটসঅ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT