চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে কাঁপিয়ে দিয়ে হারল হংকং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

লক্ষ্য ২৮৬ রানের। হংকং উদ্বোধনীতেই তুলে ফেলল ১৭৪ রান। প্রায় ১৬ ওভার হাতে তখন। ভারতের বুকে কাঁপনই ধরার কথা। হংকং পরে জমিয়ে খেলেও শেষপর্যন্ত অবশ্য পারেনি। রোহিতের দল ২৬ রানের জয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে।

মঙ্গলবার দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৮৫ রানের সংগ্রহ গড়ে ভারত। ধাওয়ান ১২৭ ও আম্বাতি রাউডু ৬০ রানের ইনিংস খেলেন। জবাব দিতে নেমে জয়ের সম্ভাবনা জাগানো হংকং নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৫৯ রানে আটকে যায়।

পাকিস্তানের বিপক্ষে ১১৬ রানে গুটিয়ে ৮ উইকেটে হারা হংকংয়ের জন্য এদিনের লক্ষ্যটা কঠিনই ছিল। কিন্তু সেটি তাড়া করতে নেমে দলটি কঠিনকে জয়ের সংকল্পের সিঁড়িগুলো একে একে পার হয়ে যাচ্ছিল।

নিজাকাত খান ও অধিনায়ক আনশুমান রাথ ৩৪.১ ওভারে ১৭৪ রান তুলে স্বপ্ন চওড়া করেন। ভারতীয় শিবিরে তখনই আশা ফেরানোর কাজটা করেন কুলদীপ। ৭৩ করা রাথকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন।

নিজাকাতও বেশিক্ষণ টেকেননি। অভিষিক্ত ভারতীয় পেসার খলিল আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ৯২ রানে থাকার সময়। ক্যারিয়ারে তিনবার নব্বই পেরিয়ে তৃতীয়বারের মতো নার্ভাসে কাটা পড়লেন এ ওপেনার। ১২ চার ও এক ছক্কায় ১১৫ বলের ইনিংস এদিন তার।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে হংকং। মাঝে শাহ ১৭, এহসান ২২ ও শেষদিকে আফজাল অপরাজিত ১২ ছাড়া বলার মতো সংগ্রহ গড়তে পারেননি কেউই। শুরুর সম্ভাবনা তাই শেষে এসে মুখ থুবড়ে পড়ে।

Reneta

২০ বছর বয়সী অভিষিক্ত পেসার খলিল ১০ ওভারে ৪৮ রানে ৩ উইকেট নিয়েছেন। ৩ উইকেট নিয়েছেন চাহালও। কুলদীপের দখলে গেছে ২টি।

এর আগে টস হেরে ব্যাটে নেমে ভারত ইনিংসের শুরুর দিকে দ্রুতগতিতে রান তুললেও শেষঅবধি গতি ধরে রাখতে পারেনি। তাতে পেরোয়নি তিনশর কোটাও। বুধবারই পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে রোহিতরা। হংকংয়ের বিপক্ষে সেই ম্যাচের জন্য ব্যাটিং অনুশীলনটা অবশ্য মন্দও হয়নি।

রোহিত (২৩) ও ধাওয়ান উদ্বোধনীতে ৪৫ রান যোগ করেন। রোহিত ফিরলে রাইডুকে নিয়ে ১১৬ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত্তি দেন ধাওয়ান। ৩ চার ও ২ ছক্কায় ৭০ বলে ৬০ করে সাজঘরে হাঁটা দেন রাইডু।

ধাওয়ান আরও কিছুক্ষণ ছিলেন। ফেরার আগে ক্যারিয়ারের ১৪তম শতক তুলে নিয়েছেন। ৩২ বছর বয়সী বাঁহাতি ওপেনারের ১২০ বলের ইনিংসটি থামে ১২৭ রানে। ছিল ১৫ চারের সঙ্গে ২ ছক্কার মার।

কার্তিক ৩৩ রানে মিডলঅর্ডারে অবদান রাখলেও এদিন ৩ বল খেলে রানের খাতা না খুলেই ফিরেছেন অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি। শেষদিকে কেদার যাদবেন অপরাজিত ২৮ রানে পৌঁনে তিনশ পেরোয় ভারত।

হংকংয়ের হয়ে কিঞ্চিত শাহ ৯ ওভারে ৩৯ রানে ৩ উইকেট নিয়েছেন। ইহসান খান নেন ১০ ওভারে ৬৫ রানে ২ উইকেট। একটি করে উইকেট গেছে নওয়াজ ও আইজাজের ঝুলিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮ভারত-হংকংলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT