চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশ
A A

ভারত সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। শনিবার বাংলাদেশ বিমান বাহিনীর এএন-থ্রিটু বিমানের মাধ্যমে দেশে ফিরেছেন তিনি।

আজ রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য ১৩তম দ্বি-বার্ষিক এয়ার শো এবং বিমান চালনা প্রদর্শনী, এরো ইন্ডিয়া – ২০২১” এ প্রদর্শিত বিভিন্ন বিমানের এরিয়াল ডিসপ্লে প্রত্যক্ষ করার পাশাপাশি তিনি ভারতীয় বিভিন্ন সামরিক সরঞ্জামাদি নির্মাতা প্রতিষ্ঠান এবং পৃথিবীর অন্যান্য স্বনামধন্য প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন পরিদর্শন করেন।

এছাড়াও, বিমান বাহিনী প্রধান সফরকালীন সময়ে বিভিন্ন বিষয়ের উপর আয়োজিত সেমিনার ও ভিডিও টেলি কনফারেন্স-এ অংশগ্রহণ করেন। ভারত মহাসাগর অঞ্চলের প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে তিনি মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ কার্যক্রম বিষয়ে বক্তব্য দেন।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতের চীফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভদৌরিয়া এবং ভারতীয় সেনাবাহিনী প্রধান মনোজ মুকুন্দ নারভানের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন।

এছাড়াও, এয়ার শো’তে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে পেশাগত বিষয়ে মতবিনিময় করেন।

Reneta

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সাথে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে।

এছাড়াও, এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সাথে বিভিন্ন দেশের বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্কন্নোয়নসহ ভারতীয় বিমান বাহিনীর সাথে সৌহাদ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

ভারতীয় বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ১৩তম দ্বি-বার্ষিক এয়ার শো এবং বিমান চালনা প্রদর্শনী, এরো ইন্ডিয়া – ২০২১” এ অংশগ্রহণের জন্য গত মঙ্গলবার ঢাকা ছাড়েন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমান বাহিনী প্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT