চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-যুক্তরাষ্ট্র যৌথ নৌ মহড়ার খবরে চীনের আগাম হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৯ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকারের সঙ্গে যৌথ নৌ মহড়ায় নামতে যাচ্ছে ভারত। জুলাই মাসে বঙ্গোপসাগরে এই মহড়ায় ভারত-যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানও অংশ নেবে।

দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের ‘আগ্রাসনের’ প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা যখন তুঙ্গে তার মধ্যেই এই বার্ষিক নৌ মহড়া ‘মালাবার এক্সারসাইজ’ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রতিরক্ষা ও কূটনীতি বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের তিন বৃহৎ শক্তি চীনের জলসীমা ঘেঁষে নৌবহর নিয়ে যাতায়াত করছে, হাতে হাত মিলিয়ে যুদ্ধের মহড়া দিয়ে শক্তি প্রদর্শন করছে। এই পরিস্থিতি বেইজিংয়ের পক্ষে মোটেই সুখকর নয়।

গত বছর এই ত্রিদেশীয় সামরিক মহড়া নিয়ে গর্জে উঠেছিল চীন। মহড়ায় অংশ নেয়ার জন্য তাদের সরকারি মুখপত্রে ভারতকে সতর্ক করা হয়েছিল।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, মহড়ায় অংশ নেবে বিমানবাহী রণতরী, পরমাণু ক্ষেপণাস্ত্র সম্বলিত ডুবোজাহাজ ও যুদ্ধবিমান। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘এর আগে যত নৌ মহড়া হয়েছে, এ বারের মহড়া তার থেকে অনেক বড় আকারে হতে চলেছে।’

চীনের ‘পিপলস ডেইলি’র একটি রিপোর্টে ভারতের উদ্দেশে বলা হয়েছে, নয়াদিল্লির উচিত সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রেখে দেশের অর্থনীতির উন্নতিতে জোর দেয়া। কিছুটা হুমকির স্বরে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। সমুদ্রপথের কৌশলগত পথগুলি সুরক্ষিত করতে চীন শক্তিশালী নৌবাহিনী গঠনে সক্ষম।’

Reneta

তবে চীনের এই রক্তচক্ষুতে অবশ্যই পিছপা হচ্ছে না ভারত। সাউথ ব্লকের কর্মকর্তারা জানাচ্ছেন, চীনের দক্ষিণ-পশ্চিমে ভিয়েতনাম, দক্ষিণে সিঙ্গাপুর, পূর্বে জাপানের সঙ্গে সামরিক জোট গড়ে তাদের জলসীমাকে সব দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনজাপাননৌ মহড়াভারত-যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT