চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় ও ছোট কাটরা: বইয়ে থাকলেও বাস্তবে নেই

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৯:৩২ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বড় ও ছোট কাটরা দেখা যাচ্ছে, দোকানপাট বন্ধ, শহরের ব্যস্ত রাস্তা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরাণ ঢাকার ছোট ও বড় কাটরার ধ্বংসাবশেষ

দেশের ইতিহাস ঐতিহ্য বা প্রত্নতাত্ত্বিক স্থাপনা নিয়ে যারা কমবেশি খোঁজ-খবর রাখেন বা বিশ্ববিদ্যালয় ভর্তি ও চাকরির নিয়োগ পরীক্ষাসহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়েছেন, বড় কাটরা ও ছোট কাটরার নাম শোনেননি এমন লোক পাওয়া যাবে না হয়তো। কিন্তু মুঘল আমলে নির্মিত ঐতিহাসিক স্থাপনা দুটি বইয়ে থাকলেও বাস্তবে এর ধ্বংসাবশেষের সামান্য চিহ্ন ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

বিশেষ করে ঢাকায় যারা থাকেন বা বেড়াতে আসেন বইয়ের পাতায় এতো বেশি পড়ার ফলেই হয়তো শখ জাগতে পারে স্থাপনা দুটিতে ঘুরে আসার। যদি সেই শখ চেপে বসে এবং আপনি যদি সত্যি সত্যি পুরান ঢাকার যানজট আর ঘিঞ্জি রাস্তা পেরিয়ে সেখানে যান, তবে হতাশ হয়েই ফিরতে হবে। কারণ বুড়িগঙ্গার সোয়ারী ঘাট সংলগ্ন স্থাপনা দুটি দেখার শখ দুটি ধ্বংসপ্রায় ফটক দেখেই মেটাতে হবে।

শামসুর রাহমানের ‘স্মৃতির শহর’ থেকে জানা যায়, বড় কাটরা মুঘল আমলের নিদর্শন। সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার নির্দেশে ১৬৪১ সালে বুড়িগঙ্গা নদীর তীরে ইমারতটি নির্মাণ করা হয়। নির্মাণ করেন আবুল কাসেম যিনি মীর-ই-ইমারত নামে পরিচিত ছিলেন। প্রথমে এতে শাহ সুজার বসবাস করার কথা থাকলেও পরে এটি মুসাফিরখানা হিসেবে ব্যবহার হতো।

বাজারের প্রবেশদ্বার ও আশেপাশের এলাকা, ঢাকায় পুরনো স্থাপনা ও দোকানপাট. Channel i News - চ্যানেল আই নিউজ
বড় কাটরার ধ্বংসাবশেষ

এক সময় স্থাপত্য সৌন্দর্যের কারণে বড় কাটরার সুনাম থাকলেও বর্তমানে এর ফটকটি ছাড়া আর কিছুই নেই। সেখানে গড়ে উঠেছে একটি মাদ্রাসা। আর ধ্বংসাবশেষ হিসেবে যে ফটকটি রয়েছে সেটিও দখল হয়ে গেছে পুরোপুরি। সেই ফটকের নিচে গড়ে উঠেছে খাবার হোটেলসহ বিভিন্ন দোকান। ওই এলাকার কয়েকজন বাসিন্দা এবং ব্যবসায়ীদের কাছে বড় কাটরা সম্পর্কে জানতে চাইলে তারা এর ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না বলে জানালেন।

মুনতাসির মামুনের ‘ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী’ বইয়ে ছোট কাটরা সম্পর্কে বলা হয়েছে ছোট কাটরা শায়েস্তা খানের আমলে তৈরি একটি ইমারত। আনুমানিক ১৬৬৩-১৬৬৪ সালের দিকে ইমারতটির নির্মাণ কাজ শুরু হয় এবং তা ১৬৭১ সালে শেষ হয়েছিল।

এটির অবস্থান ছিল বড় কাটরার পূর্বদিকে বুড়িগঙ্গা নদীর তীরে। ইমারতটি দেখতে অনেকটা বড় কাটরার মতো হলেও আকৃতিতে ছোট এবং এ কারণেই হয়তো এর নাম হয়েছিল ছোট কাটরা। তবে ইংরেজ আমলে এতে বেশ কিছু সংযোজন করা হয়েছিল।

বস্তির গলি ও পুরনো ভবন, বিদ্যুতের তার ও দোকানপাটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
ছোট কাটরার ধ্বংসাবশেষ
Reneta

বর্তমানে ছোট কাটরা বলতে কিছুই বাকি নেই, শুধু একটি ভাঙা ইমারত ছাড়া। যা শুধু বিশাল তোরণের মতো সরু গলির উপর দাঁড়িয়ে আছে। চারদিকে অসংখ্য দোকান এমনভাবে ঘিরে ধরেছে যে দেখে বোঝার উপায় নেই, এখানে মোগল আমলে এমন একটি স্থাপত্য ছিল।

তবে বড় কাটরা এবং ছোট কাটরা নামে সড়কের নামকরণ করা হয়েছে। তাই স্থাপনা না থাকলেও সড়কের নামের মাধ্যমে বেঁচে আছে মুঘল আমলের এই ঐতিহাসিক স্থাপনা দুটির নাম।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT