চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্র্যাডম্যান’ থেকে ভিলেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কোনো ধরনের সীমা লঙ্ঘন না করে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ‘হার্ড এন্ড অ্যাগ্রেসিভ’ ব্র্যান্ড ধরে রাখার শপথ নিয়েই ২০১৫ সালে মাইকেল ক্লার্কের হাত থেকে অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছিলেন স্টিভ স্মিথ। কিন্তু সেই শপথ ৩২ মাসের বেশি টিকিয়ে রাখতে পারলেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক।

সাউথ আফ্রিকা সফরের মাঝপথ থেকে তাকে দেশে ফিরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তাও আবার যেনতেন কারণে নয়, বল টেম্পারিংয়ের মত গুরুতর কেলেঙ্কারির মাস্টারমাইন্ড হিসেবে কাজ করায়। আইসিসি অনুমোদিত সবধরনের ক্রিকেট থেকেও এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্মিথ।

পুরো নাম স্টিভেন পিটার ডেভেরিউক্স স্টিভ স্মিথ। জন্ম ১৯৮৯ সালে, সিডনিতে। একজন প্রতিভাবান লেগস্পিনার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০০৮ সালে। এর দুই বছর পর পাকিস্তানের বিপক্ষে ব্যাগি গ্রিনে অভিষেক। সেই ম্যাচে অবশ্য আট নম্বরে নেমেছিলেন।

Banglabid

অভিষেকের পরের ম্যাচেই আবার বাদ পড়তে হয়েছিল স্মিথকে। সেটি আবার ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহ্যের অ্যাশেজ থেকে। এরপর আবার জাতীয় দলে ডাক পান ২০১৩ সালে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টে ডাক পেয়ে হাঁকান দুর্দান্ত এক সেঞ্চুরি।

ইংলিশদের বিপক্ষে টেস্টের প্রথম সেঞ্চুরিটা করেছিলেন তখনকার নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কের ইনজুরি কারণে দলে ডাক পেয়ে। কিন্তু পরের সিরিজে আবারও প্রতিভার ঝলক দেখান স্মিথ। (২০১৪-২০১৫) ভারতের বিপক্ষে চার টেস্টে চারটিতেই শতরান করেন।

পরের বছর (২০১৫) অস্ট্রেলিয়ার ৪৫তম অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন স্মিথ। তার হাতে অধিনায়কত্বের পতাকা তুলে দেয়ার সময় সাবেক নির্বাচক রড মার্শ বলেছিলেন, ‘চমৎকার এই যুবকের ভেতরে রয়েছে অসাধারণ প্রতিভা। সেই সঙ্গে চমৎকার নেতৃত্বের গুণাবলী এবং একটি ভয়ঙ্কর মেজাজ।’

Reneta

তিনি একজন ভাল নেতাই হতে পারতেন। এখনো পর্যন্ত তার ডান হাতের দুর্দান্ত ব্যাটিং নিয়ে কোনো প্রশ্ন না উঠলেও তার অধিনায়কত্ব নিয়ে কিন্তু আগেও প্রশ্ন উঠেছে। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে আম্পায়ারদের একটি সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করতে গিয়ে অশ্লীল অঙ্গভঙ্গির করেন। পরে অভিযুক্ত হয়ে ম্যাচ ফি’র ৩০ শতাংশ কাটা যায়।

গত বছর ভারত সফরের সময়ও সমালোচনার মুখে পড়েন স্মিথ। বেঙ্গালোর টেস্টে এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ নেবেন কিনা তা নিয়ে দ্বিধায় থাকা অজি অধিনায়ক অনেকক্ষণ তাকিয়ে থাকেন ড্রেসিংরুমের দিকে। সেটা নিয়ে প্রশ্ন তোলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

পরে স্মিথ বিষয়টিকে ব্যাখ্যা করেন ‘মস্তিস্ক বিভ্রম’ হিসেবে। শুধু কোহলি নন, স্লেজিংসহ কয়েকটি কারণে অস্ট্রেলিয়ান অধিনায়ককে নিয়ে ‘সীমারেখা’ অতিক্রমের অভিযোগ তোলেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনও।

নিষিদ্ধ হওয়া কেপটাউন টেস্টের আগের ম্যাচে সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার সঙ্গে ঝামেলায় জড়ান স্মিথ। যদিও স্মিথের কোনো শাস্তি না দিয়ে রাবাদাকেই শাস্তি দেয় আইসিসি। তিন ম্যাচের জন্য প্রোটিয়া পেসারকে নিষিদ্ধ করলেও পরে মুক্ত ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বলে টেস্পারিং কেলেঙ্কারিতে অধিনায়কের সঙ্গে জড়িত ও পরে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়া সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও রাবাদার সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন। তারও ম্যাচ ফি জরিমানা করা হয়।

কিন্তু আগের বিতর্ক ছাপিয়ে পুরো সাউথ আফ্রিকা সিরিজটি অন্ধকারে ডুবল ক্যামেরন বেনক্রফটের বল টেম্পারিংয়ের জন্য। যার মূল হোতা আবার দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক।

প্রথমে স্মিথকে এক টেস্টের জন্য নিষিদ্ধ ও ম্যাচ ফি’র পুরো কেটে নেয় আইসিসি। পরে তো এক বছরের জন্য নিষিদ্ধ করল নিজ দেশের বোর্ড। নিষিদ্ধ হয়েছেন আসন্ন আইপিএল থেকেও। সেই সঙ্গে আগামী দুই বছর অস্ট্রেলিয়া দলের অধিনায়ক বা সহ-অধিনায়ক কিছুই হতে পারবেন না তিনি। যার ফলে এখন ক্রিকেট ভবিষ্যতই ধোঁয়াশায় ঢাকা স্মিথের।

৬৪ টেস্টে ৬১’র বেশি গড়ে ৬ হাজারের বেশি রান করেছেন স্মিথ। ২৩টি শতরান করেছেন। ওয়ানডেতেও তার ব্যাটিং গড় ৪০’র উপরে। টেস্ট ব্যাটিংয়ে তাকে অনেকেই তুলনা করেন স্বদেশি সাবেক গ্রেট ডন ব্র্যাডম্যানের সঙ্গে।

কিন্তু কেলেঙ্কারিতে জড়িয়ে প্রতিভাধর এই ব্যাটসম্যানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মাঠ ফিরে আসা, কারণ তিনি একটি কলঙ্কিত খ্যাতিকে খারাপভাবে পুনর্বাসন করতে চেয়েছিলেন। যার ফলে তিনি মাঠে অসাধারণ কৃতিত্বের পরিবর্তে অন্যকে ঠকানোর জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসস্মিথ-ওয়ার্নার
শেয়ারTweetPin5

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT