চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনে কারাগারে মাদক, জড়িত শত শত কর্মী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

কারাগারে মাদক, অস্ত্র এবং মোবাইল ফোন সরবরাহের অভিযোগে ইংল্যান্ড ও ওয়েলসের শত শত কারাকর্মী দোষী প্রমাণিত হয়েছে।

ব্রিটিশ দৈনিক অবজারভার তথ্যের স্বাধীনতার (ফ্রিডম অফ ইনফরমেশন-এফওআই) আবেদনের মাধ্যমে এসব তথ্য পেয়েছে বলে বিবিসি জানিয়েছে।

অবজারভার জানতে পেরেছে, এসব অপরাধে গত ছয় বছরে ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারের ৩৪১ জন কর্মীকে বরখাস্ত, ছাঁটাই, সাজা দেয়াসহ পুলিশের মাধ্যমে সতর্ক করা হয়েছে।

Banglabid

গত বছর এসব কারাগারে কর্মীদের এ ধরণের অপরাধের ৭১টি ঘটনা ছিল, যা ২০১৫ সালের থেকে ৫০টি বেশি। কারাগার সেবা থেকে বলা হচ্ছে, এই পরিসংখ্যান কম সংখ্যক ব্যবস্থা গ্রহণের প্রতিচ্ছবি।

এফওআই থেকে অবজারভারকে সরবরাহ করা ওই প্রতিবেদনে দেখা যায়, শুধু কারা কর্মকর্তারাই নয়, এসব বিষয় গোপন রাখার পেছনে স্বাস্থ্যকর্মী, প্রশিক্ষকসহ অন্যান্য সহযোগীরাও জড়িত।

গত বছর ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারে ১৩ হাজার ১১১ বার মাদক পাওয়া গেছে। প্রতিদিন ৩৫টিরও বেশি এ ধরনের ঘটনা ঘটে। ২০১৪ সালে এর পরিমাণ ছিল দিনে তিনটি।

Reneta

প্রিজন অফিসার অ্যাসোসিয়েশন জানায়, কারাগারে মাদকের বাজারমূল্য প্রায় ১০০ মিলিয়ন ডলার।

কারা সেবায় নিয়োজিত আইন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আমাদের কারাগারের বেশিরভাগ কর্মীই কঠোর পরিশ্রমী এবং সৎ। তবে অল্প কিছু কর্মী খারাপ কাজ ও দুর্নীতিতে জড়িয়ে পড়ায় আমরা উদ্বিগ্ন। এ বিষয়ে আমরা সতর্ক রয়েছি। 

এসব অপরাধের পেছনে কর্মী সংকট ও অধিকাংশ অনভিজ্ঞ কর্মীর দুর্নীতির প্রবণাতাকে দায়ী করেছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রিজন রিচার্স সেন্টারের উপ-পরিচালক।

এর আগে চলতি বছর প্রিজন অফিসার অ্যাসোসিয়েশনও কর্মী সংকটের বিষয়ে সতর্ক করেছিল। তারা জানায়, ২০১০ সাল থেকে তারা প্রথমসারির সাত হাজারের বেশি কর্মী হারিয়েছেন। যদিও এই সতর্কতার পর আড়াই হাজার কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT