দুটি রাশিয়ান বোমারু বিমান বুধবার ব্রিটেনের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করলে ওই বিমানগুলোকে ধাওয়া করে ব্রিটেনের রয়াল এয়ার ফোর্সের যুদ্ধ বিমান টাইফুন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, রাশিয়ার টিউপলেভ টিইউ-১৬০ বিমান ব্রিটেনের আকাশ সীমার নিকটবর্তী এলাকায় চলে আসে। যদিও তা ব্রিটেনের আকাশসীমায় প্রবেশ করেনি।
রয়াল এয়ারফোর্সের কিছু যুদ্ধ বিমান পূর্ব ইংল্যান্ডের লিংকনশায়ার থেকে পাঠানো হয় নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে।
মুখপাত্র বলেন, ‘আমরা সেখানে টাইফুন যুদ্ধ বিমান পাঠিয়েছি ত্বরিৎ প্রতিক্রিয়া হিসেবে।’
যুক্তরাজ্যের আকাশসীমা যুক্তরাজ্যের সমুদ্রসীমা থেকেও ১২ মাইল বর্ধিত। রয়াল এয়ারফোর্স গত এক বছরে এনিয়ে ৬ বারের মতো রাশিয়ান যুদ্ধ বিমান ধাওয়া করেছে।
ধরে নেওয়া হচ্ছে বিমানগুলো রাশিয়ার সামরিক বাহিনীর দূরবর্তী কোনো ঘাঁটির তবে তা যুক্তরাজ্যের আকাশসীমা লঙ্ঘণ করেনি।
টাইফুন যুদ্ধ বিমান ব্রিটিশ সামরিক বিমান ঘাঁটি আক্রতিরি থেকে সর্বশেষ আইএস’র ওপর বোমা নিক্ষেপের মিশনে অংশ নিয়েছিল।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2026/04/Picsart_26-04-19_21-03-36-681-120x86.jpg)




