চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কের রসায়ন প্রকাশ করলেন সেই নারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কথিত মার্কিন ব্যবসায়ী জেনিফার আরকিউরি। তিনি বলেছেন: ব্রিটেনের প্রধানমন্ত্রী তার হৃদয় ভেঙে দিয়েছেন। এতে আমি ভগ্ন হৃদয়ে চরমভাবে অপমানিত।

জেনিফার বলেন: জনসন আমার সাথে এক রাতের যাত্রীর মতো আচরণ করে একপাশে ফেলে দিয়েছেন। এতে আমার হৃদয় ভেঙে গেছে এবং চরমভাবে অপমানিত।

রোববার দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাতকারে তিনি সরাসরি জনসনকে সম্বোধন ধরে আইটিভি এক্সপোজার প্রোগ্রামকে বলেন: অলস, নিষ্কর্মাদের মতো তুমি আমাকে যেভাবে ফেলে দিয়েছো, তাতে আমি ভীষণ মন খারাপ করে আছি। আমি জানি না তুমি আমাকে কেন রেখেছিলে এবং আবার এড়িয়ে গেলে! যেন আমি কোনো ক্ষণিকের বাসিন্দা, যেন আমি এমন কেউ যে, যাকে তুমি বারে নিয়ে আসলে আমোদ করার জন্য। কিন্তু তুমি জানতে, আমি তেমনটা ছিলাম না।

তিনি বলেন: ‘আমি এতোটাই হতাশ ও অপমানিত হয়েছি যে, যা মানা কঠিন।’

জনসন ২০০৮ থেকে ২০১৬ সাল পযন্ত লন্ডনের মেয়র ছিলেন। আগামী মাসে প্রত্যাশিত সাধারণ নির্বাচনের জন্য ডাউনিং স্ট্রিটে পাঁচ বছরের মেয়াদে লড়াই করছেন তিনি। এ নিয়ে তুমুল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত।

প্রধানমন্ত্রী অবশ্য আরকিউরির বিষয়টিকে অন্যভাবে নিয়েছেন। তিনি বলেছেন, আরকিউরি সাথে তার এমন কোনো সম্পর্ক নেই, যা বলা হচ্ছে।

Reneta

তবে অভিযোগ আছে, লন্ডনের মেয়র থাকাকালীন জেনিফারকে মেয়রের নেতৃত্বে তিনটি বিদেশি বাণিজ্য মিশনের মাধ্যমে ১২৬,০০০ পাউন্ড তথা ১৬৩,০০০ ডলার বা ১৪৭,০০০ ইউরো দেওয়া হয়েছিলো। তিনি জোর দিয়ে বলেছেন যে, তা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই করা হয়েছিলো।

পরে অবশ্য জনসনের নিজস্ব সরকার পযালোচনা করে রায় দেয়, সাইবার দক্ষতা তহবিলের মাধ্যমে ডিজিটাল সংস্কৃতি, মিডিয়া এবং ক্রীড়া বিভাগ দ্বারা আরকিউরিকে ১ লাখ পাউন্ড অনুদান দেওয়া হয়েছিল।

কনজারভেটিভ পার্টির একজন মুখপাত্র বলেছেন: অফিসে অনাচারের কোনো দাবি মিথ্যা ও ভিত্তিহীন। সব কিছু নিয়ম অনুযায়ীই হয়েছিল।

তিনি আরও যোগ করেছেন: আমরা এগুলো লেবার পার্টি থেকে উদ্বেগজনক এবং রাজনৈতিকভাবে অনুপ্রাণিত আক্রমণ বলে বিবেচনা করি।

বরিস জনসনের এই কথিত বান্ধবী জেনিফার আরকিউরি একজন আমেরিকান ব্যবসায়ী। তার একটি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান আছে। বরিস জনসন এই প্রতিষ্ঠানটিকে বিভিন্ন আর্থিক অনুদান দেয়া এবং জেনিফার আরকিউরিকে সরকারি খরচে বিভিন্ন দেশে ভ্রমণে নিয়ে যেতে তার অফিসকে ব্যবহার করেন, এমন অভিযোগ আছে।

সরকারের একটি উর্ধ্বতন সূত্র বলছে, এই অভিযোগটি এমন এক সময় তোলা হচ্ছে, যখন কনজারভেটিভ পার্টির সম্মেলন শুরু হচ্ছে। এটি যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তা স্পষ্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরিস জনসনব্রিটিশ প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

জুলাই ১, ২০২৬

জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের অপ্রতিরোধ্য গোলরক্ষকের না জানা সেইসব কষ্টের দিন

জুলাই ১, ২০২৬

নতুন মুদ্রানীতিতে থাকছে যেসব বিষয়

জুলাই ১, ২০২৬

ইন্টারনেট ছাড়াই ব‍্যাংকিং সেবার এ‍্যাপ ব্যবহার, চালু হলো বাংলা কিউআর

জুলাই ১, ২০২৬

প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT