স্বল্পমেয়াদী ব্রি ধান-৬২ আবাদ করে পাল্টে গেছে টাঙ্গাইলের পাহাড়ি এলাকার কৃষির চিত্র। এক সময় এই এলাকায় দুই ফসল আবাদ হলেও এখন হচ্ছে তিনটি। লাভজনক হওয়ায় এ অঞ্চলের বেশীরভাগ কৃষক ঝুঁকেছেন ব্রি ৬২ ধান আবাদে।
টাঙ্গাইলের ১২টি উপজেলায় ৪০ বিঘা জমিতে এবার আবাদ হয়েছে স্বল্পমেয়াদী ব্রি ধান-৬২। অন্য ধান আবাদে যেখানে একশো’ ২০ থেকে একশো’ ৪০ দিন সময় লাগে।
সেখানে ব্রি-৬২ ধান আবাদে সময় লাগে মাত্র একশ’ দিন। যেসব এলাকায় এক সময় দুটি ফসল আবাদ হতো এখন সেখানে আবাদ হচ্ছে তিনটি ।
কৃষকরা বলছেন, আগে আমরা যে ধান চাষ করতাম তাতে করে দুই আবাদের বেশি করা সম্ভব ছিলো না। কিন্তু এখন ব্রি-৬২র আবাদ করে তিনটা ফসল করতে পারছি। এতে করে আমাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ আসছে।
টাঙ্গাইল কৃষক জানিয়েছেন, জমি থেকে ব্রি ধান ৬২ কেটে তারা সরিষা বা আলু বীজ বপন করবেন। সরিষা ও আলু তুলে ওই একই জমিতে বোরো ধান চাষের প্রস্তুতি নেবেন তারা।
টাঙ্গাইল ব্রি ধান ৬২ আবাদ করতে কৃষককে পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এছাড়া টাঙ্গাইল টাংগাইলের পাহাড়ী এলাকায় দুই ফসলের স্থলে তিন ফসল উৎপাদন হওয়ায় আয় বেড়েছে কৃষকের।






