চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০২১
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রলারের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৯ জনের পরিচয় মিলেছে। এখনও বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। 

বিজয়নগর থেকে সকল প্রকার ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত নৌযানটি উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিনকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চালকসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানিশর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার আবজল মিয়ার ছেলে ও ট্রলারের মাঝি জামির মিয়া (৩৫), মাঝির সহযোগী কাশেম মিয়ার ছেলে মো. খোকন(২২) ও মৃত আব্দুল করিমের ছেলে মো রাসেল (১৮)।

নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার মালু মিয়ার স্ত্রী মঞ্জু বেগম(৬০) আদমপুর গ্রামের পরিমলের স্ত্রী অঞ্জনা ও তার মেয়ে তিতিবা (৩), চম্পকনগর ইউনিয়নের খুদাইপাড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে মাহিদা আক্তার (৫), পৈরতলা এলাকার ফারুক মিয়ার স্ত্রী কাজুলি বেগম, আব্দুল হাসিমের মেয়ে কমলা বেগম, আদমপুর গ্রামের অকিল বিশ্বাসের স্ত্রী অঞ্জলি বিশ্বাস (৫০), নুরপুর গ্রামের রাজ্জাকের মেয়ে মিনা বেগম, একই গ্রামের জজ মিয়ার মেয়ে ও তার স্ত্রী ফরিদা বেগম (৪০), ফতেহপু গ্রামের জহিরুল হক ভুইয়ার ছেলে আরিফ বিল্লাহ (২০), মনিরপুর গ্রামের আরিফ বিল্লা, মনিরপুর গ্রামের আব্দুল বারীর ছেলে সিরাজুল ইসলাম, পত্তন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দাতিয়ারা এলাকার মোবারক মিয়ার মেয়ে তাসমিয়া মীম (২২), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া গ্রামের ঝাডু মিয়ার মেয়ে শারমিন (১৮), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নরসিংসার ইউনিয়নের গাছতলা গ্রামের জামাল মিয়ার ছেলে আজিম সার, সদর উপজেলার সাদেকপুর গ্রামের মুরাদ হোসেনের ছেলে তানভীর হোসেন (৮), শহরের দক্ষিণ পৈরতলার আবু সাইদের স্ত্রী মোমেনা বেগম(৫৫), সদর উপজেলার চিলকুট গ্রামের আব্দুল্লার মেয়ে তাকওয়া(৮), ময়মসসিংহ জেলার খোকন মিয়ার স্ত্রী ঝর্ণা বেগম(৫৫)। এখনও ১ জন নিখোঁজ রয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডুবুরি দলনৌকাডুবিবিআইডব্লিউটিএব্রাহ্মণবাড়িয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT