চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ৩০, মে ২০১৯
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুরে গ্রামবাসীর গণপিটুনিতে দুই ‘ডাকাত’ নিহত হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় ডাকাতের হামলায় একটি বাড়ির তিনজন সদস্য গুরুতর আহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়: বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার দুর্গাপুরে প্রবাসী হাবিবুর রহমানের বাড়িতে অস্ত্র নিয়ে ১২-১৫ জন ডাকাত বাড়িতে প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটপাটের চেষ্টা করে।

এসময় বাড়ির লোকজনের সাথে ডাকাতদের হট্টগোল হলে বাড়ির লোকজনের উপর হামলা চালায় ডাকাতরা। এতে বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দিলে দু’জন গুরুতর আহত হয়। বাকি ডাকাত সদস্যরা পালিয়ে যায়।

পরে পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এছাড়াও ডাকাতের হামলায় বাড়ির গৃহকর্তা হাবিবুর রহমানের ছেলে ছানাউল্লাহ মিয়া (৪০), হাবিবুর রহমানের নাতী রাহুল মিয়া (২৫) ও হাবিবুর রহমানের প্রবাসী ছেলে কাউছার মিয়ার স্ত্রী প্রীতি আক্তার (২৫) কে কুপিয়ে গুরুতর আহত করে।

Reneta

আহতদের মধ্যে ছানাউল্লাহ মিয়া ও রাহুল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রীতি আক্তারকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন জানান: খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। গ্রামবাসীরা দুই ডাকাতকে গণপিটুনি দিলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। নিহতদের লাশ জেলা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। তবে নিহত ডাকাতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ

জুলাই ৯, ২০২৬
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

জুলাই ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর আয়োজনকারী ইসরায়েলি হামলায় নিহত

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা চুক্তির মধ্যস্থতায় লিবিয়া ইস্যুতে সক্রিয় পাকিস্তান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT