চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল ম্যাচের একদিন বাকি, ভেনেজুয়েলার ১২ জনের করোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ১৩, জুন ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে আর্জেন্টিনা থেকে টুর্নামেন্ট সরিয়ে নেয়া হয়েছে ব্রাজিলে। সেখানেও প্রবল বাধার মুখে কোপা আমেরিকা মাঠে গড়ানোর আর একদিন মাত্র বাকি। তার আগে বড় ধাক্কাই খেলো আয়োজন কনমেবল। ভেনেজুয়েলা দলের খেলোয়াড়-স্টাফসহ ১২ জনের শরীরে মিলেছে ভাইরাস।

কোপার উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর বেশি সময় বাকি নেই। বাংলাদেশ সময় সোমবার ভোর ৩টায় ব্রাজিলের বিপক্ষে নামবে ভেনেজুয়েলা। আর রোববার রাতে খবর এলো দলটিতে করোনা সংক্রমণের মহামারি অবস্থার।

কনমেবলের স্বাস্থ্য বিভাগের নমুনা সংগ্রহের ফলাফলেই মিলেছে এই সংক্রমণের চিত্র। ব্রাসিলিয়ার স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে, দলটির খেলোয়াড়-স্টাফসহ একডজনের কোভিড-১৯ পজিটিভ হওয়ার তথ্য।

আক্রান্ত ১২ জনের মধ্যে পাঁচজন খেলোয়াড় ও পাঁচজন স্টাফ বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলো। ভাইরাস শনাক্ত হওয়াদের কারোর মধ্যেই কোনো উপসর্গ দেখা যায়নি। সবাইকে হোটেলের আলাদা আলাদা কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসাদেরও পরীক্ষা করে দেখা হচ্ছে।

করোনা আক্রান্ত খেলোয়াড়ের বিকল্প যেকোনো সময় নিতে পারবে দলগুলো, কনমেবলের এমন ঘোষণার পর আপাতত টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়ে কোনো শঙ্কা নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোপা আমেরিকা ২০২১ব্রাজিলভেনেজুয়েলালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থনীতিকে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠনের তিন ধাপে এগোবে সরকার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে ফের হামলা

জুন ২৯, ২০২৬

অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুস্তাফা মনোয়ার

জুন ২৯, ২০২৬
ছবি: পিএমও।

৫জি সেবা চালু, ইন্টারনেটের মূল্য কমানোর জন্য বাংলালিংকে আহ্বান জানান প্রধানমন্ত্রী 

জুন ২৯, ২০২৬

‘একে একে নিভিছে দেউটি’

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT