চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটে রকিবুল, বল হাতে আশরাফুল চমক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দলের বিপদে প্রথমে ব্যাট হাতে রকিবুল হাসান। পরে বল হাতে মোহাম্মদ আশরাফুল ও সোহাগ গাজীর চমক। তিন তারকার দারুণ পারফরম্যান্সে ভর করে ঢাকা প্রিমিয়ার লিগে দাপুটে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

সোমবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১৩৩ রানে হারায় মোহামেডান। সেঞ্চুরি করেন রকিবুল, আর আশরাফুল নেন তিন উইকেট।

সাভারে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে মোহামেডান। জবাবে ১৫০ রানের বেশি যেতে পারেনি প্রাইম ব্যাংক।

মোহামেডানের শুরুটা মোটেও রঙিন ছিল না। স্কোরবোর্ডে এক রান জমা হতে না হতেই নিজের খাতা খোলার আগে আউট হয়ে যান ইরফান শুক্কুর। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৪ রান তোলার পর ফেরেন অভিষেক মিশ্র।

ভালো শুরুর পর ৩৬ রান করে আউট হয়ে যান লিটন দাসও। মোহাম্মদ আশরাফুল ৪ ও অধিনায়ক নাদিফ চৌধুরী ১১ রানে ফিরলে তিন অঙ্ক ছোঁয়ার আগেই ৫ উইকেট নাই হয়ে যায় মোহামেডানের।

প্রতিকূল অবস্থায় দলের হাল ধরেন রকিবুল। সঙ্গী হিসেবে পান রজত ভাটিয়াকে। রকিবুলের সেঞ্চুরির পথে হাফসেঞ্চুরি তুলে নেন ভারতীয় ভাটিয়া। জুটিতে ১৪৬ রান যোগ করে আউট হন ভাটিয়া। ফেরার আগে ৬০ বলে চারটি চার ও তিন ছক্কায় করে যান মহাগুরুত্বপূর্ণ ৬৬ রান।

Reneta

আর অষ্টম ব্যাটসম্যান হিসেবে রকিবুল যখন আউট হন, তার নামের পাশে তখন ১০২ রান। তার ১০৪ বলের ইনিংসটি ১১টি চার ও একটি ছক্কায় সাজানো।

শেষদিকে সোহাগ গাজীর ১৪ বলে ৩৩ রানের একটি ছোট ঝড় তিনশ’র কাছাকাছি স্কোর এনে দেয় মোহামেডানকে।

প্রাইম ব্যাংকের হয়ে আল-আমিন হোসেন, মনির হোসেন, নাঈম হাসান ও আবদুর রাজ্জাক প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন দুই ওপেনার এনামুল হক বিজয় (২৬) ও নাজমুল হোসেন মিলন (১৯)। কিন্তু জুটিতে ৪৮ রান তোলার পর দুই রানের ব্যবধানে সোহাগ গাজীর জোড়া আঘাত। সেই আঘাত আর কাটিয়ে উঠতে পারেনি প্রাইম ব্যাংক। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০৪/৬ পরিণত হয় স্কোরবোর্ড।

শেষদিকে হারের ব্যবধান কমানোর মরিয়া চেষ্টা করেন নাহিদুল ইসলাম। কিন্তু ২৮ রানের বেশি করতে পারেননি তিনিও। ৩৯.১ ওভারের সময় ১৫০ রান ও প্রাইম ব্যাংকের এক উইকেট হাতে থাকতে আলো স্বল্পতায় খেলা স্থগিত হয়।

পরে বৃষ্টিতে পুরোপুরি বন্ধ হয়ে যায় খেলা। প্রায় আধাঘণ্টা অপেক্ষার শেষে খেলা আর শুরু করতে না পারায় বৃষ্টি আইনে মোহামেডানকে ১৩৩ রানে জয়ী ঘোষণা করেন আম্পায়াররা।

আশরাফুলের তিন উইকেটের সঙ্গে চার উইকেট নেন সোহাগ গাজী। সাকলাইন সজীব ও রাহাতুল ফেরদৌস নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএলপ্রাইম ব্যাংকমোহামেডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬

বিশ্বে প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত, ঘরছাড়া মানুষ প্রায় ১২ কোটি

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT