চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিংয়ে পুরনো তেজ, বোলিংয়ে জড়তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। টুর্নামেন্টে ৮ ম্যাচে করেছিলেন ৬০৬ রান। টাইগার তারকা যখন ফর্মের তুঙ্গে, তখনই হন নিষিদ্ধ। এক বছরের নির্বাসন শেষে সাকিব ফিরেছেন হোম অব ক্রিকেটে। শুরু করেছেন অনুশীলন।

ফিটনেস টেস্ট দিতে এমাসে দুই দফা শের-ই-বাংলা স্টেডিয়ামে এলেও করা হয়নি স্কিল অনুশীলন। রোববারই প্রথম সাকিবকে দেখা গেল ব্যাট-বল হাতে। ইনডোর সংলগ্ন আউটার মাঠের নেটে প্রথম ব্যাট হাতে ঘাম ঝরান সাকিব।

চার পেসার শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানাকে সামলান অসাধারণ দক্ষতায়। সাকিবের নেট সেশনে মেন্টর হিসেবে ছিলেন কোচ সালাউদ্দিন।

প্রায় এক ঘণ্টার ব্যাটিং অনুশীলন শেষে খানিক বিশ্রামের পর বল হাতে তুলে নেন সাকিব। ফাঁকা নেটে হাত ঘোরান রানআপ ছাড়াই। বোলিং ড্রিল খুব বেশিক্ষণ করেননি টাইগার অলরাউন্ডার।

সাকিবের ব্যাটিং সেশন দুর্দান্ত হলেও বোলিংয়ে দেখা গেছে জড়তা। হাওয়ায় ভাসিয়ে অল্প গতিতে বল ছুঁড়েছেন। ফুট মুভমেন্ট ঠিক থাকছে কিনা সেটিতে মনোযোগী ছিলেন বেশি।

Reneta

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগে সেপ্টেম্বরে বিকেএসপিতে সাকিব চার সপ্তাহের ব্যক্তিগত অনুশীলন ক্যাম্প করেছিলেন। শ্রীলঙ্কা সিরিজ সামনে থাকায় নিচ্ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি। অক্টোবরে লঙ্কা সফর স্থগিত হওয়ায় সাকিব ফিরে যান যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। নিষেধাজ্ঞার বছরে তিনি বেশিরভাগ সময় কাটিয়েছেন সেখানেই।

নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট দিয়ে সাকিবের মাঠে ফেরার কথা থাকলেও ঘরোয়া টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ দিয়ে ফিরতে হচ্ছে তাকে। ২৪ নভেম্বর মিরপুরে শুরু হবে পাঁচ দলের আসরটি। সাকিব খেলবেন জেমকন খুলনার হয়ে। প্রত্যাবর্তনের মঞ্চ রাঙাতে শুরু করেছেন ব্যক্তিগত অনুশীলন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাজী গ্রুপ চট্টগ্রামজেমকন খুলনাপ্লেয়ার্স ড্রাফটফরচুন বরিশালবঙ্গবন্ধু টি-২০ কাপবিসিবিবেক্সিমকো ঢাকামিনিস্টার গ্রুপ রাজশাহীলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT