মিরপুরে উইকেটে বলের বাউন্সের তারতম্য ছিল। শুরুতে উইকেট হারিয়ে চাপেও পড়েছিল বাংলাদেশ। ইমরুল-সাইফউদ্দিনের ষষ্ঠ উইকেট জুটিতে শুরুর চ্যালেঞ্জ পেরিয়ে বাংলাদেশ পেয়ে যায় ২৭১ রানের লড়াকু পুঁজি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট দেখে মাশরাফী যে ধারণা পেয়েছেন তাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বড় সংগ্রহের আশা করছেন টাইগার অধিনায়ক।
বন্দরনগরীর সাগরিকায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বুধবার দুপুর আড়াইটায়। রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ২৮ রানের জয়ে সিরিজে লিড (১-০) নেয় বাংলাদেশ।






