চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যবসায়ীদের দাবি বিবেচনা করে ভ্যাট আইন বাস্তবায়ন হবে’

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
১:৩০ অপরাহ্ণ ০৯, মে ২০১৭
অর্থনীতি
A A

কার্যকর হতে যাওয়া ভ্যাট আইনে ব্যবসায়ীরা যেসব সমস্যার কথা বলেছেন তা সমাধান করেই আইন বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

সোমবার রাত ১০ টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এফবিসিসিআইর আগামী মেয়াদে নির্বাচনে পরিচালক প্রার্থী প্যানেল ‘সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের’ সব প্রার্থীকে ভোটারদের কাছে পরিচয় করে দেয়ার জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান এসব কথা বলেন।

উপস্থিত ব্যবসায়ী নেতাদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে ভ্যাট নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আইনে ব্যবসায়ীদের আপত্তি অনুসারে যেসব সমস্যা আছে বলে অভিযোগ উঠেছে সেগুলো বিবেচনা করেই আইন বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে আপনাদের চিন্তা করতে হবে না।

এর আগে এফবিসিসিআই’র আগামী মেয়াদে সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এফবিসিসিআই’র মাধ্যমে ভ্যাট আইনে বেশ কয়কটি সমস্যার কথা উল্লেখ করে এনবিআরের কাছে তা সংশোধনের প্রস্তাব দেয়া হয়েছে।

কিন্তু ব্যবসায়ীদের প্রস্তাব মানা হয়নি বলে অভিযোগ করেন তিনি। ভ্যাট নিয়ে যত বড় আইন হোক, তা ব্যবসায়ীদের বিপক্ষে গেলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

Reneta

বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেন, আকাশে যত তারা এনবিআরের তত ধারা। আমরা এনবিআরকে বলবো, আসেন একসঙ্গে মিলে মিশে থাকি। ব্যবসাকে এগিয়ে নিয়ে যাই। অযথা ব্যবসায়ীদের আকাশের তারা বানাবেন না।

বর্তমানে ব্যবসার পরিস্থিতি ভাল নয় উল্লেখ করে বিজিএমইএর বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, এফবিসিসিআইর জন্য একজন যোগ্য নেতা দরকার। কারন বর্তমানে দেশে ব্যবসার অবস্থা ভাল নয়। বিশেষ করে তৈরি পোশাক খাতে খুব দূরাবস্থা চলছে। যেখানে গত ১০ বছর ধরে এ খাতে প্রবৃদ্ধি ছিল ১৩ শতাংশ বর্তমানে তা ২ দশমিক ২১ শতাংশে নেমে এসেছে। একে প্রবৃদ্ধি বলা যায় না।

অনুষ্ঠানে এফবিসিসিআই’র আগামি মেয়াদে সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন তার প্যানেলে অ্যাসোসিয়েশন থেকে ১৮ জন পরিচালক প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চেয়েছেন।

অনুষ্ঠানে ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, এফবিসিসিআইর সাবেক সব সভাপতি, প্রথম সভাপতি, সহ-সভাপতিসহ অন্যান্য পরিচালক ও ভোটাররা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআইভ্যাট আইনসালমান এফ রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিকে আটকানোর ‘ম্যান-মার্কিং’ কৌশল কষছেন টুখেল

জুলাই ১৫, ২০২৬
ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT