ক’দিন আগেও দেউলিয়া দেশের তালিকায় থাকা শ্রীলংকার চেয়ে বেশি দামে নিত্যপণ্য কিনছে বাংলাদেশের মানুষ। প্রতিবেশী সব দেশ পারলেও মূল্যস্ফীতি কমাতে না পারার ব্যর্থতাকে রীতিমত লজ্জার এবং দুঃখজনক বলেছে সিপিডি। গবেষণা সংস্থাটি মনে করে, এক শ্রেণীর ব্যবসায়ীকে সুবিধা দিতে গিয়ে সরকার নিত্যপণ্যকে বিলাসী পণ্যের মত দুর্লভ বানিয়ে ফেলছে। আগামী বাজেটে তাই উচ্চ প্রবৃদ্ধির পেছনে না ছুটে প্রকৃত চিত্র দেশবাসীর সামনে তুলে ধরে সামষ্টিক অর্থনীতি মেরামতের পরামর্শ দিয়েছে সংস্থাটি।








