বাংলাদেশ

বজ্রসহ বৃষ্টি ও মাঝারী ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস

বৃষ্টির সময় রিকশা ও মানুষজন চলাচল করছে, জলাবদ্ধতা দেখা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির সময় রিকশা ও মানুষজন চলাচল করছে, জলাবদ্ধতা ও ভারী বৃষ্টিপাতের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং বিভিন্ন স্থানে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রংপর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রোববার (২জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং  রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রোববার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৭ শতাংশ।

রোববার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এবং সোমবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর বজ্রসহ বৃষ্টি ভারী বর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…