চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যক্তি নয়, মার্কা দেখে ভোট দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৮:১৫ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

কোনো ব্যক্তিকে নয়, মার্কা দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে এবং আওয়ামী লীগকে আবারো বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট দিন।

শনিবার বিকেলে বরগুনার তালতলীতে ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই, আমাদের দেশের মানুষ সুখী সমৃদ্ধশালী হয়ে জীবন যাপন করবে। বিশ্বসভায় মাথা উঁচু করে চলবে। মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে আমরা যে সম্মান পেয়েছিলাম। ৭৫’এ জাতির পিতাকে হত্যা করে সে সম্মান হারিয়ে গিয়েছিল। আজকে আবার আমরা দেশের উন্নয়নের মধ্য দিয়ে আবার বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান আমরা ফিরে পেয়েছি। সেই সম্মান ধরে রাখতে হবে। তাই আরেকটি বার আওয়ামী লীগকে আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেন।’

বরগুনাসহ দেশের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপগুলো তুলে ধরে তিনি বলেন, ‘আমরা দুই বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। স্বজন হারানোর বেদনা নিয়ে দীর্ঘ ছয় বছর বিদেশে ছিলাম। আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে। অনেক প্রতিকূলতার অবস্থার মধ্য দিয়ে দেশে ফিরে আসি। তারপর সারাদেশ ঘুরেছি। দেখেছি আমার দেশের মানুষের অবস্থা। পেটে খাবার নাই। পরনে ছিন্ন কাপড়। বিদেশ থেকে পুরনো কাপড় এনে কাপড় পড়তে দেয়। কারো ঘর নেই। ঘর দিয়ে চাল দিয়ে পানি পড়ে। এমন দুরবস্থার মধ্যে দিয়ে দেশে দেখেছি।’

‘‘আমার বাবা এদেশ স্বাধীন করেছেন। এই দেশের মানুষ ভাল থাকবে সুন্দও থাকবে। সেটা আমার বাবার জীবনের আকাঙ্ক্ষা। সেই জন্য আমি আমার নিজেকে উৎসর্গ করেছি। বাংলার মানুষের জন্য। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করা। বাংলার মানুষকে সুখী সমৃদ্ধ জীবন দেওয়া। বাংলার মানুষকে উন্নত জীবন দেওয়া এটাই আমার লক্ষ্য। বারবার মৃত্যুও মুখোমুখি হয়েছি।’’

২১শে আগস্ট ওই খালেদা জিয়া এবং তার ছেলে তারেক জিয়া গ্রেনেড হামলা করে তাকে হত্যার চেষ্টা করেছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছি। আইভী রহমানসহ আমাদের ২২জন নেতাকর্মী হারিয়েছি এবং এটা একবার নয় কয়েকবার। ওরা কি করেছে, বাংলাদেশ জঙ্গিবাদ সন্ত্রাসের দেশ করেছে। পাঁচ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। বাংলাদেশের ছেলেমেয়েদের লেখাপড়ার পথ বন্ধ করে দিয়েছিল। বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছিল। দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।’

Reneta

‘‘তার একটাই কারণ। তারা তো স্বাধীনতাই বিশ্বাস করে না। মানুষের উন্নতিতে বিশ্বাস করে না। এতিমের টাকা সেই টাকাও এতিমদের না দিয়ে নিজের নামে রেখে চুরি করেছে। আর সেই এতিমের চুরির দায়ে মামলা হয়েছে। আর সেই মামলায় আজকে খালেদা জিয়া জেলে সাজাপ্রাপ্ত। এতিমের টাকা চুরি করলে আল্লাহও শাস্তি পায়। আর সেই শাস্তি এখন ভোগ করছে।

তার পুত্র মানি লন্ডারিং করেছে। বিদেশে অর্থ পাচার করেছে। দশ ট্রাক অস্ত্র পাচার করতে যেয়ে ধরা পড়েছে এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলাসহ যত রকম রকমের অপকর্ম করে আজকে সাজাপ্রাপ্ত। এরা যখনি ক্ষমতায় এসেছে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে দেশের মানুষের জীবন মান উন্নত হয়েছে।’’

একটি মানুষও গৃহহারা থাকবে না জানিয়ে তিনি আরো বলেন, ‘আমি কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি। বিনা পয়সায় ৩০ প্রকার ঔষধ পান আপনারা। কোন মানুষ গৃহহারা থাকবে না। প্রত্যেককে আমরা ঘর কওে দেবো। প্রত্যেক মানুষ যেন বাসস্থান পায়। সুন্দরভাবে বাঁচে এই ব্যবস্থা করে দেবো।’

‘‘আমরা চাই, আমাদের দেশের মানুষ সুখী সমৃদ্ধশালী হয়ে জীবন যাপন করবে। বিশ্বসভায় মাথা উঁচু কওে চলবে। মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে যে সম্মান আমরা পেয়েছিলাম। ৭৫’এ জাতির পিতাকে হত্যা করে সে সম্মান হারিয়ে গিয়েছিল। আজকে আমরা আবার আমার দেশের উন্নয়নের মধ্য দিয়ে আজ আবার আমরা বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে যে সম্মান আমরা পেয়েছি। সেই সম্মান ধরে রাখতে হবে।

তার জন্য আপনাদের কাছে চাই, আরেকটি বার আওয়ামী লীগকে ভোট দেন। নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেন।

আমি আপনাদের কাছে ওয়াদা চাই, যাকেই নৌকা মার্কা দিয়ে পাঠাবো আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। হাত তুলে আপনারা প্রতিজ্ঞা করেন, আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৌকাপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT