চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোল্টের হ্যাটট্রিক ছাপিয়ে আলোচনায় হাফিজের ‘চাকিং’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের হয়ে তৃতীয় বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক পেয়েছেন ট্রেন্ট বোল্ট। তার হ্যাটট্রিকে পাকিস্তানের বিপক্ষে ৪৭ রানের জয়ও পেয়েছে কিউইরা। কিন্তু বোল্টের হ্যাটট্রিক কিংবা জয় নয়, ম্যাচ শেষে আলোচনায় মোহাম্মদ হাফিজের বোলিং নিয়ে রস টেইলরের আপত্তি!

আবু ধাবিতে বুধবার নিউজিল্যান্ডের ইনিংসের ২৬তম ওভারে বোলিংয়ে আসেন হাফিজ। ব্যাটিং প্রান্তে ছিলেন টেইলর। একটি ‘দুসরা’ করার পর পরই হাফিজের বোলিং নিয়ে প্রকাশ্যে আপত্তি জানান কিউই ব্যাটসম্যান। কব্জি ঘুরিয়ে দেখিয়ে দেন ‘দুসরা’ করতে গিয়ে হাত ভাঙছেন পাকিস্তানি বোলার।

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে দুবার নিষিদ্ধ হয়েছেন হাফিজ। পরে অ্যাকশন শুধরে আবারও ফিরেছেন বোলিংয়ে। দুসরা করতে কিছুটা হাত বাঁকাতে হয় বোলারদের। আর হাফিজের ক্ষেত্রে সেটি করতে গিয়ে হাতটা একটু বেশিই বেঁকে যায় বিধায় এই ধরনের বোলিং নিয়ে নিষেধাজ্ঞা আছে তার জন্য। এ নিয়েই আম্পায়ারদের কাছে আপত্তি জানিয়েছিলেন টেইলর।

Banglabid

কিন্তু আম্পায়াররা তার সেই আপত্তি গায়ে মাখেননি। টেইলরের আপত্তি নিয়ে মাঠেই আম্পায়ারদের সঙ্গে বেশ লম্বা সময় কথা বলেন সরফরাজ আহমেদ। ৪৭ রানে হারের পর সেই জ্বালা যে আরও বেড়েছে পাকিস্তানি অধিনায়কের সেটা বোঝা গেল সংবাদ সম্মেলনে। টেইলরের আপত্তিকে ‘অপমানজনক’ বলেছেন সরফরাজ।

‘আমি বলতে চাই টেইলর যেটা করেছে সেটা মোটেও ভালো কাজ করেনি। ম্যাচে প্রতিক্রিয়া জানানো তার কাজ না। আমার কাছে এটা অপমানজনক। তার কাজ হচ্ছে ব্যাটিং করা এবং সেদিকেই লক্ষ্য রাখলে তার জন্যই ভালো। তার আচরণ মোটেও খেলোয়াড়সুলভ ছিলো না এবং আমি এ নিয়ে আম্পায়ারদের কাছে অভিযোগও করেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ হাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হচ্ছে বিশ্ব, দেখা যাবে যেভাবে

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম ও বোমাসহ গ্রেপ্তার ১

আগস্ট ১২, ২০২৬

সন্তানদের নিয়ে অনেকটা নীরবেই দীর্ঘদিনের সঙ্গী জর্জিনার সাথে বিয়ে সারলেন রোনালদো

আগস্ট ১২, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT