চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিং ভালো হলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জয়ে আশাবাদী মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

মুশফিকুর রহিমের দুরন্ত ৬৭ রানের ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ছয় উইকেটে ২৭৭ রান করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে মুশফিক জানান ২৭৭ রান অনেক ভালো রান।

মুশফিক বলেন, ওদের স্পিনাররা ভালো বল করেছে, আমাদের ও ভালো স্পিনার রয়েছে। আমাদের বোলিং ডিপার্টমেন্ট ভালো করলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জয় করতে পারব।

এদিকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেও বেশ কয়েকদিন ধরে ব্যাটিংয়ে নিজের জাত চেনাতে পারেননি মুশফিক। উইকেটের পেছনে নিজের কাজটা ঠিকঠাক করতে পারছেন না মুশফিকুর রহিম। ব্যাট হাতে ছন্দে নেই এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। চারদিক থেকে ধেয়ে আসছিল সমালোচনা। সমালোচনার মুখে অবশ্য টিম ম্যানেজমেন্ট মুশফিকের ওপরই আস্থা রাখে।

সেই আস্থার প্রতিদানও দিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দারুণ এক হাফসেঞ্চুরি করে রানখরা কাটালেন মুশফিক।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ নিজেকে স্বরূপে ফিরে পেলেন মুশফিক। ৬২ বলে চারটি চার ও একটি ছয়ে করেন অনবদ্য ৬৭ রান।

মুশফিক যখন ক্রিজে আসেন তখন বাংলাদেশর সংগ্রহ ছিল ৩ উইকেটে ১২২ রান। চতুর্থ উইকেটে সাব্বিরের সঙ্গে ৫৪ রানের দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে মজবুত অবস্থানে নিয়ে যান মুশফিক। ১৭৬ থেকে ১৯২- এই ১৬ রানের ব্যবধানে সাব্বির, সাকিব আল হাসান ও নাসিরকে হারিয়ে বেশ চাপের মুখে পড়ে যায় টাইগাররা। কিন্তু সপ্তম উইকেটে মোসাদ্দেককে নিয়ে ৭১ বলে অনবদ্য ৮৫ রানের দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে ২৭৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন মুশফিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT