চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোনকে পদোন্নতি দিয়ে ক্ষমতায় আরও সুসংহত কিম পরিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A

বোন কিম ইয়ো জং-কে (৩০) ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য করার মাধ্যমে ক্ষমতায় পরিবারের অবস্থান আরও সুসংহত করলেন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ঘনিষ্ঠ কয়েকজনকে পদোন্নতি দিয়ে নর্থ কোরিয়ার সরকারে বড়  রদবদল এনেছেন কিম।

মঙ্গলবার ক্ষমতাসীন কোরিয়ান ওয়ার্কাস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে পিয়োংইয়ং-য়ে এক কনফারেন্সে প্রেসিডেন্ট কিম এই ঘোষণা দেন।

প্রভাবশালী কেন্দ্রীয় কমিটিতে জায়গা দিয়ে বোনকে যেনো আবারও সুদৃষ্টিতে আনলেন কিম। দুই বছর আগে প্রেসিডেন্টের প্রপাগান্ডা চিফের পদ থেকে ইয়ো জং-কে সরিয়ে দিয়া হয়েছিলো। দেশজুড়ে র‌্যালির সময় নিরাপত্তাজনিত গুরুতর ভুলের কারণে বোনকে বরখাস্ত করেছিলেন কিম।

সেই সময়ের এক প্রতিষ্ঠানে সফরের সময় অতি-উৎসাহী এক মিউজিসিয়ান প্রেসিডেন্ট কিমের মুখে গিটার দিয়ে আঘাতই করে ফেলছিলো। অপর এক ঘটনায় একটি কনসার্টে এক ব্যক্তির ধাক্কারও শিকার হতে হয়েছিলো প্রেসিডেন্টকে।

কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য হিসেবে নতুন দায়িত্ব শুরু করবেন কিম ইউ জং, প্রধান সিদ্ধান্ত প্রণয়নকারী এই পর্ষদের সভাপতি প্রেসিডেন্ট কিম। এর মাধ্যমে ১১ বিকল্প সদস্যের কেন্দ্রীয় কমিটি পলিটব্যুরো’র একজন হলেন ইউ জং।

Reneta

এ বিষয়ে উত্তর কোরিয়া বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন বলেন, ইয়ো জংকে নেতৃত্বে আনার মাধ্যমে রাষ্ট্রে কিম পরিবারের কর্তৃত্ব আরও পোক্ত হলো।

ইয়ো-জং তার ভাই জং-উনের সঙ্গেই ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত সুইজারল্যান্ডে পড়াশোনা করেন। এরপর তিনি দেশে ফিরে কিম ইল-সং মিলিটারি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়েছেন।

 গত জানুয়ারিতে উত্তর কোরিয়ার যে কয়েকজনকে যুক্তরাষ্ট্র তাদের ‘কালো তালিকায়’ অন্তর্ভুক্ত করেছিল, তাদের মধ্যে ছিলেন ইয়ো-জংও। তার বিরুদ্ধেও ছিল ‘মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগ। এই নিষেধাজ্ঞার আওতায় ইয়ো-জংকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা এবং তার সঙ্গে মার্কিন কোম্পানির লেনদেনে বিধিনিষেধ আরোপ করা হয়।
কিম ইয়ো জং
কিম ইয়ো জং
সবচেয়ে উচ্চ পর্যায়ের নিয়োগটি হলো কিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত শোয়ে রিয়ং হায়ের (৬৭) পদোন্নতি। প্যাসিফিকে পরমাণু হামলার হুমকিও দিয়েছিলেন তিনি। নর্থ কোরিয়ার ক্ষমতাসীন পার্টির ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা শোয়েকে কেন্দ্রীয় সামরিক কমিশনেও দায়িত্ব দেয়া হয়েছিলো।

জাতিসংঘে নর্থ কোরিয়ার প্রতিনিধি রি ইয়ং হো যিনি সাধারণ সভায় ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রেসিডেন্ট ইভিল’ বলে অভিহিত করেছিলেন তাকে কেন্দ্রীয় সরকারের একটি পূর্ণাঙ্গ ভোটের ক্ষমতাসম্পন্ন সদস্য করা হয়েছে।

২০১৫ সালে পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট যথাযথভাবে পরিচালনা করতে পারেননি বলে শোয়ে রিয়ং-ও কিমের বিরাগভাজন হয়েছিলেন বলে ধারণা করা হয়েছিলো। কিন্তু নতুন এই সিদ্ধান্তে তা ভ্রান্ত বলেই প্রতীয়মান।

বোনের সাথে প্রেসিডেন্ট কিম জং উন

নর্থ কোরিয়ার রকেট প্রোগ্রামের পেছনে গুরুত্বপূর্ণ তিন ব্যক্তির দুইজন কিম জং সিক এবং রি পিয়োং চোলেরও পদোন্নতি হয়েছে। দেশটির পারমাণবিক অস্ত্রের শক্তি বৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছেন কিম। কিম জানিয়েছেন, মার্কিন সাম্রাজ্যবাদী হুমকির বিরুদ্ধে নর্থ কোরিয়ার পারমাণবিক অস্ত্র কোরিয়ান উপকূল এবং উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা রাখবে।

আবার একটি মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কিম, এমন জোরালো গুঞ্জনও রয়েছে। সম্প্রতি পিয়োংইয়ং সফর শেষে মস্কোতে ফেরা রাশিয়ার আইনপ্রণেতা এন্তন মোরোজোভ জানান, নর্থ কোরিয়া তাকে পরীক্ষার কথা জানিয়েছে। পাশাপাশি এমন হিসাবও  দেখিয়েছে যা প্রমাণ করে সেই অস্ত্র যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানতে সক্ষম।

এন্তন মোরোজোভ জানান, তাকে এমনটিও জানানো হয়েছে মিসাইলে স্থাপনে সক্ষম নিউক্লিয়ার ওয়ারহ্যাডও নর্থ কোরিয়ার কাছে আছে। এই প্রযুক্তির মাধ্যমে তা মাটিতে অক্ষতভাবে ফিরিয়ে আনাও সম্ভব।

নর্থ কোরিয়ার মিসাইল পরীক্ষার সম্ভাব্য দিন বলে ধারণা করা হচ্ছে সোমবারকে। পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রিয় ছুটির দিন ‘কলম্বাস ডে’তেই এই পরীক্ষা হতে পারে। সর্বোচ্চ মিডিয়া কাভারেজের জন্য আমেরিকার ছুটিকেই প্রাধান্য দেয় নর্থ কোরিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিম ইয়ো জংকিম জং উননর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘জুলাই জাতীয় সম্মেলন’ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT