চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশাখ আবাহনে ব্যস্ত এক চৈত্র দুপুরের চারুকলা

হাসান আহমেদ হাসান আহমেদ
৫:০০ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

সবাই মনের আনন্দে কাজ করছে। সময় শেষ চৈত্রের দুপুর। গান বাজছে। জলের গান। ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান/ বানের জলে ভাসল দুপুর ভাসল আমার গান।’ এখানে সৃষ্টির বান ডেকেছে। সেই বানের জলে ভাসছে সময়। ভাসছে আগামির শিল্পীরা। তৈরী হচ্ছে বৈশাখ আবাহনের শিল্পকর্ম।

চারুকলা প্রাঙ্গণে প্রবেশ করতেই একদল ছেলেমেয়েকে  দেখা যায়। সামনে টেবিল। পেছনে নানান ধরণের ছবি। নানা রকম ক্যানভাসে। আছে মাটির পটে আঁকা সময়ের ছবি। আছে টি শার্ট। টেবিল কিন্তু ফাঁকা নেই। সেখানে ছবি আঁকা চলছে। চলছে মাটির পটকে সাঁজানো লোকগাঁথার ছবিতে। বিক্রি হচ্ছে হাতপাখা। হাতপাখার বাতাসে পুরাতনের জীর্ণতা ওড়ানোর শপথ যেন।

বাঁশ, গুনা আর কাগজে মোড়ানো মাস্কট তৈরী হচ্ছে। সারসের ঠোঁটের সামনে মাছ, উদীয়মান সূর্য, মা-শিশু, হাতি, বৈশাখের গরমে পানিতে শরীর প্রায় ডুবিয়ে রাখা মোষ কিংবা পুরুষ জেলে। ৮টি মাস্কট তৈরী হচ্ছে। এবারই প্রথমবারের মত বৈশাখের মাস্কট বহরে পুরুষ টেকচার অন্তর্ভূক্ত হচ্ছে। তৈরী হচ্ছে মাছ ধরা জেলে। আমাদের চিরায়ত বাংলার জেলে। মাস্কটগুলোকে সামনে রেখে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের র‌্যালী হবে বৈশাখ শুরুর সকালে।

বৈশাখ উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক আফি আজাদ বান্টি বলেন, ১৫ মার্চ থেকে আমাদের কর্মযজ্ঞ শুরু হয়েছে। শিশির ভট্টাচার্য্য স্যার আহ্বায়ক। ছেলেমেয়েরা ছবি এঁকে, মাটির পট, হাতপাখা বানাচ্ছে যেগুলো, তা বিক্রির টাকা থেকেই মূলত আমাদের কাজ চলছে। গড়ে প্রতিদিন ১০-১৫ হাজার টাকার বিক্রি হয়।

কথায় উঠে আসে ডিএমপি’র সময়সীমা নির্ধারণ বা মুখোশ না পরে র‌্যালীর বিষয়টি। এটিকে প্রয়োজনীয় বলে আখ্যা দেন চারুকলার ২০ তম ব্যাচের বান্টি। তিনি বলেন, আমাদের র‌্যালীতো সকালেই শেষ হয়। নিজেদের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রের এমন সিদ্ধান্ত মানতে সমস্যা নেই আমাদের। আর মুখোশ হাতে নিয়ে ঘোরায় তো মানা নেই। কিন্তু র‌্যালীতে মুখোশে মুখ ঢেকে দুর্বৃত্তপনা হওয়ার আশঙ্কা তো থাকেই।

চারুকলার দেওয়াল প্রতি বৈশাখেই সেজে ওঠে রং তুলিতে। দেশীয় লোকগাঁথায়। ময়মনসিংহ গীতিকা অথবা আরো বিভিন্ন মিথে। এবার চার রং ব্যবহৃত হবে। ১২ এপ্রিল থেকে শুরু হবে দেওয়াল সাজানোর কাজ। আর থাকছে বৈশাখে চারুকলার নিয়মিত আয়োজন যাত্রাপালা। এবারে মঞ্চস্থ হবে জিতেন্দ্রনাথ বসাকের পালা ‘বাগদত্তা’। নিষ্ঠুর সমাজের হাতে লাঞ্ছিতা এক নিরাপরাধ নারীকে কেন্দ্র করে তৎকালীন ভারতবর্ষে দিল্লির সঙ্গে বাংলার যে বিরোধ গড়ে উঠেছিল, ‘বাগদত্তা’ তারই মর্মস্পর্শী আলেখ্য। নারী লাঞ্চনার এই ঘটনা এখনো কি নিষ্ঠুর সত্য। এমন নিষ্ঠুরতার অবসান ঘটানোও হবে নতুন বৈশাখের দাবী।

Reneta

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চারুকলাচৈত্রবৈশাখলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে রোমেনা আফাজ: বনহরের স্রষ্টাকে নতুন করে স্মরণ

জুলাই ১৮, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫ হাজার ছাড়াল

জুলাই ১৮, ২০২৬

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

জুলাই ১৮, ২০২৬

কর্ণফুলীর পানির উচ্চতা বৃদ্ধিতে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট উন্মুক্ত

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি: বিকল্প কোনো রুট কি উপসাগরীয় তেল-গ্যাসের সরবরাহ সচল রাখতে পারবে?

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT